মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে দুবাই ক্যাপিটালস

আইএল টি-টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের। টুর্নামেন্টটিতে নিজের প্রথম ম্যাচ খেলতে আর কিছুক্ষণের মধ্যেই দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই মুস্তাফিজুর রহমানের বেশ চাহিদা। বিশ্বের প্রায় সব নামকরা লিগেই খেলেছেন তিনি। আলো কেড়েছেন আইপিএলের মতো বিশেষ মঞ্চে। তবে মরুর বুকে আইএল টি-টোয়েন্টিতে এর আগে খেলা হয়নি তার। অবশেষে সেখানেও খেলার সুযোগ মিলল তারকা পেসারের। সরাসরি চুক্তিতে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দুবাই।



দুবাই ক্যাপিটালসে যোগ দিতে গত পরশু রাতে দেশ ছেড়েছেন মুস্তাফিজ। তিনি দলে যোগ দেয়ার আগেই অবশ্য একটি ম্যাচ খেলে ফেলেছে দাসুন শানাকার দল। তবে সেই ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি দলটি।

আজ (৬ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গালফ জায়ান্টসের মুখোমুখি হয়েছে দুবাই। সেখানে টস জিতে মুস্তাফিজদের আগে ফিল্ডিংয়ে পাঠিয়েছে গালফ। স্কটিশ পেসার স্কট কারির বদলে দলে এসেছেন ফিজ।

আইএল টি-টোয়েন্টির চলমান আসর খেলতে মুস্তাফিজের মতো অনুমতি পেয়েছেন তাসকিন আহমেদও। নিজের দল শারজাহ ওয়ারিয়র্সে ইতোমধ্যে যোগ দিয়েও ফেলেছেন তাসকিন। ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের আগে দুজনকেই দেশে ফেরার নির্দেশনা দেয়া হয়েছে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026