বিশ্বকাপে ট্রাম্পের দিকে তাকিয়ে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতি

৫২ বছর পর বিশ্বকাপে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতি। ব্রাজিল, স্কটল্যান্ড ও মরক্কোকে গ্রুপ পর্বে পেয়েছে তারা। কিন্তু উদ্বেগ এসে ভর করেছে তাদের মনে। হাইতির প্রধান কোচ সেবাস্তিয়েন মিগনে জানালেন, বিশ্বকাপে তার দলের ভক্তদের উপস্থিতি নির্ভর করছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরে।

১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে অংশ নিচ্ছে হাইতি। কিন্তু আমেরিকান সরকার বর্তমানে হাইতির অভিবাসী ও অ-অভিবাসী সকলের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।



‘জাতীয় নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ও এর জনগণের জাতীয় স্বার্থ সুরক্ষার অপরিহার্য অংশ হিসেবে’ গত জুনে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া ১২টি দেশের একটি হাইতি।

বিশ্বকাপ সামনে রেখে রাজনৈতিক সম্পর্কের কোনো উন্নতি হবে কি না প্রশ্নে ড্রয়ের পর দ্য অ্যাথলেটিক-কে ৫৩ বছর বয়সী মিগনে জানালেন, ‘এটা নির্ভর করছে ট্রাম্পের ওপর।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন, এবার হয়তো তার মন গলবে। এমন প্রসঙ্গে হাইতি কোচ বললেন, ‘হ্যাঁ, হয়তো তার মধ্যে সেটা (আবেগ) কাজ করবে এবং ভক্তদের এখানে আসার সুযোগ করে দিবেন।’

যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাইতিয়ানদের সামনে খেলার রোমাঞ্চ তার মনে, ‘বিভিন্ন রাজ্যে অনেক হাইতিয়ান আছে। আমরা যদি পূর্বাঞ্চলে খেলি, সেটা হবে দারুণ ব্যাপার। ব্রাজিলের বিপক্ষে আমরা সেরার সেরা পারফরম্যান্স করি, সেটা হবে হাইতিয়ানদের জন্য চমৎকার সুযোগ ও নজরে পড়ার মতো ব্যাপার। একে তো বিশ্বকাপ, অন্যদিকে বড় দলের বিপক্ষে খেলা, এর চেয়ে বেশি নজর কাড়া সম্ভব না।’

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026