ইংলিশ প্রিমিয়ার লিগ

শেষ মুহূর্তের গোলে আর্সেনালকে উড়িয়ে দিল অ্যাস্টন ভিলা

শেষের বাঁশি বাজতে কয়েক সেকেন্ড মাত্র বাকি তখন। আর্সেনালের ডি-বক্সে হামলে পড়ল অ্যাস্টন ভিলা। কয়েক দফায় সুযোগ পেয়েও ক্লিয়ার করতে পারল না সফরকারীরা। জটলার মধ্যে বল পেয়ে শট নিলেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, চোখের পলকে বল চলে গেল জালে। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ল পুরো ভিলা শিবির, অন্যপাশে হতাশায় কাতর মিকেল আর্তেতার দল।

ভিলা পার্কে শনিবার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচের অপরাজে যাত্রা থেমে গেল আর্সেনালের।



ভিলার বিপক্ষে গত কয়েক মৌসুমে একাধিকবার কপাল পুড়েছে আর্সেনালের। ২০২৩-২৪ মৌসুমে দুই লেগেই দলটির বিপক্ষে হেরে বসে আর্তেতার দল। বলা যায়, ফিরতি লেগের হারেই শেষ পর্যন্ত তাদের শিরোপা স্বপ্ন মিথ্যে হয়ে যায়। গত মৌসুমেও তাদেরকে তাদেরই মাঠে রুখে দেয় উনাই এমেরির দল।

এবার এই কঠিন চ্যালেঞ্জে উতরেই লিগ টেবিলে ব্যবধান বাড়ানোর আশায় ছিলেন আর্তেতা। তবে মাঠে নেমে প্রথমার্ধে পিছিয়ে পড়ে দলটি, ম্যাটি ক্যাশের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে লিয়ান্দ্রো ত্রোসার সমতা টানলেও, শেষটায় সব এলোমেলো হয়ে যায় তাদের।

পুরো ম্যাচে লড়াই হয়েছে দুর্দান্ত, জমজমাট। বল দখলে আর্সেনাল একটু এগিয়ে রইলেও, গোলের জন্য উভয় পক্ষই শট নেয় সমান ১৫টি করে। সফরকারীদের ৯টি ও ভিলার ৬টি লক্ষ্যে ছিল।

এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ও সব মিলিয়ে টানা সাতটি ম্যাচ জিতল ভিলা। ১৫ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ৩০। সমান ম্যাচে ভিলার চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।

ছন্দে এগিয়ে চলা দুই দলের লড়াই প্রত্যাশিতভাবেই শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে। প্রথম ১০ মিনিটে পরপর দুই পাশে দুটি সুযোগ তৈরি হয়; আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগোরের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। পরের মিনিটে ওয়াটকিন্সের শট দারুণ নৈপুণ্যে রুখে দেন দাভিদ রায়া।

চতুর্দশ মিনিটে দূর থেকে চেষ্টা করেন বুকায়ো সাকা। তার জোরাল শট ঝাঁপিয়ে আটকান মার্তিনেস। পরক্ষণে এই ইংলিশ ফরোয়ার্ডের হেড হয় লক্ষ্যভ্রষ্ট।

দারুণ এক পাল্টা আক্রমণে ৩৬তম মিনিটে আর্সেনালকে থমকে দেয় ভিলা। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে এক প্রতিপক্ষের মাথায় ছুঁয়ে আসা বল ছয় ছজ বক্সের ডান দিকে পেয়ে যান ম্যাটি ক্যাশ, জোরাল শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান পোলিশ ডিফেন্ডার।

চলতি মৌসুমে লিগে চতুর্থবার প্রথমার্ধে গোল হজম করল আর্সেনাল; তবে আগের তিনটি ম্যাচে অবশ্য হারেনি তারা। এবার আর সেই ধারা ধরে রাখতে পারল না দলটি। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট থেকে অবশ্য তাদের খেলায় মরিয়া ভাব ফুটে ওঠে। দ্রুত সাফল্যও পায় তারা।

৫২তম মিনিটে কাছ থেকে সাকার কোনাকুনি শট ঝাঁপিয়ে আটকাতে পারেননি মার্তিনেস, বল তার হাত ছুঁয়ে আরেকজনের পায়ে লেগে চলে যায় ছয় গজ বক্সের বাঁদিকে, সেখানে অরক্ষিত ত্রোসার ঠাণ্ডা মাথার শটে সমতা টানেন।

গোল হজমের পরের কয়েক মিনিটে টানা কয়েকটি আক্রমণ করে ভিলা। এরপর আবার চাপ বাড়ায় আর্সেনাল। দুই প্রান্তেই সুযোগ আসতে থাকে; কিন্তু কেউই পারছিল না ব্যবধান গড়ে দিতে।

৮৭তম মিনিটে শেষ চেষ্টায়ই হয়তো ক্যাশকে তুলে বুয়েন্দিয়াকে নামান কোচ। কী দারুণভাবেই না কোচের আস্থা ও দলের দাবি মেটান এই মিডফিল্ডার। বক্সে মুহূর্তের ব্যবধানে তাদের তিনটি শট প্রতিহত হওয়ার পর, বল পেয়েই জোরাল শট নিয়ে বাজিমাত করেন তিনি।

ভিএআরে কিছুক্ষণ যাচাইয়ের পর গোলের সিদ্ধান্ত আসতেই ভিলা পার্কে শুরু হয় স্মরণীয় এক জয়ের উৎসব।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026