ব্রিসবেনে গোলাপি বলের টেস্টেও ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

বাজবল স্টাইলে আগেও ম্যাচ হেরেছে ইংল্যান্ড। তবে আক্রমণাত্মক ব্যাটিং তত্ত্ব থেকে কখনো সরে আসেনি ইংল্যান্ড। ব্রিসবেন টেস্টে সেই কৌশল পরিবর্তন এনে পুরনো স্টাইলে খেলার চেষ্টা করলেন বেন স্টোকসরা। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।


ফল যা হওয়ার তাই হয়েছে। অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টেও তারা ধরাশায়ী হয়েছে। গাস অ্যাটকিনসনকে ছক্কা হাঁকিয়ে ইংল্যান্ডের পরাজয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ। তাতে গোলাপি বলের টেস্টে ৮ উইকেটের বড় জয়ে অ্যাশেজেও ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। প্রথম টেস্টেও সমান ৮ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের পরাজয় গতকালই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। তৃতীয় দিন শেষে ১৩৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলায়। সেখান থেকে আজ মাত্র ৬৫ রানের লক্ষ্য দেয় স্টোকসের দল।



রান তাড়ার করতে নেমে কাঁটায় কাঁটায় ১০ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সাফল্য শুধু ৪১ রানে স্বাগতিকদের ২ উইকেট নিতে পারা। দুটিই নিয়েছেন অ্যাটকিনসন।

চতুর্থ দিনের খেলা শুরু করতে নেমে বাজবল তত্ত্ব থেকে সরে আসেন স্টোকস। তাকে সপ্তম উইকেটে সঙ্গ দেন উইল জ্যাকস। দুজনে মিলে ৯৬ রান যোগ করেন। মুখোমুখি হয়েছেন ২২১ বল। গত কয়েক বছরের পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে এমন শম্ভুক গতির ব্যাটিং কখনোই করেনি ইংল্যান্ড। তবুও শেষ রক্ষা হইল না তাদের।

৩ রানের ব্যবধানে জ্যাকস-স্টোকসকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার জয়ের পথ প্রশস্ত করেন মাইকেল নাসের। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসৈর শেষটাও তিনিই গুটিয়েছেন। ব্রাইডন কার্সকে সতীর্থ স্মিথের ক্যাচ বানিয়ে। ইংল্যান্ডের অধিনায়ক ফিফটি করতে আজ বল খেলেছেন ১৪৮টি। যা তার সহজাত ব্যাটিংয়ের বিপরীত। ইংল্যান্ডের ইনিংসের একমাত্র ফিফটিয়ান তিনিই। অন্যদিকে জ্যাকস করেন ৪১ রান। তাতে ২৪১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। আর তাদের প্রথম ইনিংসের ৩৩৪ রানের বিপরীতে অস্ট্রেলিয়া করেছিল ৫১১ রান।

তার আগে দুই উইকেট নিয়ে ইনিংসে ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি গড়েছেন নাসের। ১৯৬১ সালের পর অস্ট্রেলিয়ার পেসারদের মধ্যে যা তাকে সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের মর্যাদা এনে দিয়েছে। ৩৫ বছর ২৩৫ দিন বয়সে প্রথমবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন নাসের। আর ১৯৬১ সালে ৩৫ বছর ৩০২ বয়সে কীর্তিটি গড়েছিলেন কেন ম্যাকাই।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে দিলেও ম্যাচসেরার পুরস্কার নাসের নন, পেয়েছেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসের ৬ উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন বাঁহাতি পেসার। সঙ্গে প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেন ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংসও।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026