আমিরুলের আবারও হ্যাটট্রিক, দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারাল বাংলাদেশ

যুব বিশ্বকাপ হকিতে শুরু থেকেই ঝলক দেখাচ্ছে বাংলাদেশ। তবে তার থেকেও বড় চমক দেখাচ্ছেন আমিরুল ইসলাম। পাঁচ ম্যাচে ১৫ গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টে গোলদাতার তালিকায় আছেন শীর্ষে। চার ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। শুধু তাই নয়, টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (৭ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ে ১৭ থেকে ২৪তম স্থান নির্ধারণী পর্বে ২-০ গোলে পিছিয়ে পড়েও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলকে ৫-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২৪ দলের টুর্নামেন্টে ১৭ বা ১৮তম হওয়া নিশ্চিত করলো বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও জয়ের নায়ক আমিরুল ইসলাম। এ ম্যাচেও হ্যাটট্রিক করেছেন তিনি। ২১, ২৪ ও ৩৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আমিরু। পরের দুটি গোল করেছেন ওবায়দুল জয় ও রাকিবুল হাসান।



ম্যাচের প্রথম ১০ মিনিটেই এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ২০ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন লি। প্রথম গোলটাও এসেছিল তার স্টিক থেকেই।

এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান আমিরুল ইসলাম। এর তিন মিনিট পর পেনাল্টি কর্নার থেকেই সমতা ফেরান তিনি।

৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আমিরুল। সেইসঙ্গে পূরণ করেন তার হ্যাটট্রিকও। শেষ কোয়ার্টারে ব্যবধান ৪-২ করেন ওবায়দুল জয়। তবে পরের মিনিটেই ব্যবধান ৪-৩ করেন লি। কিন্তু শেষ মিনিটে রাকিবুলের গোলে ৫-৩ ব্যবধানে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলের হার দিয়ে যুব হকি বিশ্বকাপের আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা। গ্রুপের শেষ ম্যাচে গত আসরের রানার্স আপ দল ফ্রান্সের বিপক্ষে ৩-২ গোলে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। আর আজ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ৫-৩ গোলের জয় পেলো বাংলাদেশ।

সোমবার (৮ ডিসেম্বর) তারা খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। সে ম্যাচে জয় পেলেই ২৪ দলের বিশ্বকাপে ১৭তম হয়ে আসর শেষ করবে বাংলাদেশ।

এমআর/টিকে 


Share this news on:

সর্বশেষ

img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026