ওপেনএআই'র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনের মতো কিছু দেখানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি স্ক্রিনশটে পেইড ব্যবহারকারীরা পেলোটন, টার্গেটসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক বার্তা দেখার দাবি তোলেন।

ওপেনএআই শুরুতেই এসব অভিযোগ অস্বীকার করে। তারা বলেছে, চ্যাটজিপিটিতে কোনো বিজ্ঞাপন চালু নেই। এমনকি বিজ্ঞাপন পরীক্ষাও চলছে না।

তবে বিতর্ক থামেনি। কোম্পানির প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন পরে স্বীকার করেন, “আমরা এই বিষয়ে কাঙ্ক্ষিত মান বজায় রাখতে পারিনি।”

তিনি জানান, এ ধরনের সাজেশন আপাতত বন্ধ করা হয়েছে।

চেন বলেন, প্ল্যাটফর্মে যেসব অ্যাপ সুপারিশ দেখানো হচ্ছিল, সেগুলো আসলে চ্যাটজিপিটির অ্যাপ প্ল্যাটফর্মের অংশ। কোনো আর্থিক লেনদেন বা বিজ্ঞাপন নয়। তবে ব্যবহারকারীর অভিজ্ঞতা ‘বিভ্রান্তিকর’ হওয়ায় ওপেনএআই তা সরিয়ে নিয়েছে।

চ্যাটজিপিটির প্রধান নিক টার্লিও একই কথা বলেন। তিনি শুক্রবার পোস্ট করে জানান, “চ্যাটজিপিটিতে কোনো বিজ্ঞাপন নেই। যেসব ছবি ছড়িয়েছে, সেগুলো সত্য নয় বা বিজ্ঞাপন নয়।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি বিজ্ঞাপন আনা হয়, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হবে। তবে ব্যবহারকারীদের একটি বড় অংশ বক্তব্যে সন্দেহ প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেন, “আমাদের বোকা ভাববেন না।”

বিতর্কের মাঝেই চেন সামাজিক মাধ্যমে আরও একটি স্পষ্ট বার্তা দেন। তিনি লেখেন, “যে কোনো সুপারিশ যদি বিজ্ঞাপনের মতো মনে হয়, তা খুব সতর্কতার সঙ্গে দেখভাল করা উচিত। আমরা সেই জায়গায় ঠিকমতো কাজ করতে পারিনি।”

তিনি জানান, মডেলের নির্ভুলতা উন্নত না হওয়া পর্যন্ত এমন সাজেশন বন্ধ রাখা হবে। ব্যবহারকারীরা চাইলে ভবিষ্যতে এসব নিয়ন্ত্রণ করার অপশনও পাবেন।

এদিকে নতুন তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটি লিখেছে, OpenAI- এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি একটি ‘কোড রেড’ নোটিশ জারি করেছেন। চ্যাটজিপিটির গুণগত মান উন্নত করাকে তিনি এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। ফলে বিজ্ঞাপনসহ অন্যান্য পরিকল্পনা আপাতত পিছিয়ে গেছে।

এ বছরের শুরুর দিকে ইনস্টাকার্ট ও ফেসবুকের সাবেক নির্বাহী ফিজি সিমো OpenAI- তে যোগ দেন। তখন ধারণা করা হয়েছিল, তিনি কোম্পানির বিজ্ঞাপন ব্যবসা দ্রুত বড় করবেন। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে বোঝা যাচ্ছে, OpenAI এখন গুণগত মানকে বিজ্ঞাপনের ওপরে রাখছে।

বিতর্ক সাময়িকভাবে থামলেও ব্যবহারকারীরা নজর রাখছেন। চ্যাটজিপিটির অভিজ্ঞতা কতটা নিখুঁত হয়, এখন সেটাই বড় প্রশ্ন।

এমআর/টিকে 


Share this news on:

সর্বশেষ

img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026