টেলএন্ডারে নেমে মাত্র ৭ ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড

লাল বলে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসর শেষ হচ্ছে আজ (মঙ্গলবার)। কাদের হাতে এবার চ্যাম্পিয়ন শিরোপা উঠছে তা জানতে আর অল্প সময়ের অপেক্ষা। এরই মাঝে টুর্নামেন্টের পরিসংখ্যানে নজর কেড়েছেন পেস অলরাউন্ডার আবু হায়দার রনি। মাত্র ৭ ইনিংসে ব্যাট করে তিনি সর্বোচ্চ ৩২টি ছক্কা হাঁকিয়েছেন। যেখানে রনির ধারেকাছে নেই আর কেউই।

ময়মনসিংহ বিভাগের হয়ে খেলা এই তারকা অলরাউন্ডার ব্যাটিংয়ে নামেন টেল-এন্ডারে। ফলে স্বাভাবিকভাবেই রনিকে ফিনিশিংয়ের ভূমিকায় থাকতে হয়। তবে ছক্কা হাঁকানোয় তার আশপাশে কোনো বিশেষজ্ঞ ব্যাটারের না থাকাটা কিছুটা অবাক করার মতোই! চারদিন ব্যাপী এনসিএল আসরে এবার দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি ছয় মেরেছেন জিয়াউর রহমান। এ ছাড়া সৌম্য সরকারের ব্যাটে ১২টি ছক্কা এসেছে। আর কারও ছয় দুই অঙ্কের ঘরে যেতে পারেনি।

আবু হায়দার রনি ছক্কার দিক থেকে বড় লাফ দিয়েছেন মূলত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া এনসিএলের সপ্তম ও শেষ ম্যাচে ঝোড়ো সেঞ্চুরির সুবাদে। ময়মনসিংহের এই তারকা রাজশাহীর বিপক্ষে ১২৭ বলে ১০ চার ও ১৩টি ছক্কায় ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে তার চেয়ে বেশি ছক্কা মেরেছেন স্রেফ দুজন। ২০১৪ এনসিএলের এক ইনিংসে মুক্তার আলি ১৬ এবং ২০১২ সালের বিসিএলে ১৫টি ছক্কা মারেন জিয়াউর রহমান।

টুর্নামেন্টের সর্বোচ্চ ছয় হাঁকালেও, পুরো এনসিএলে খেলা হয়নি আবু হায়দার রনির। কারণ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মাঝে হংকং সিক্সেস ও এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট খেলেছেন। ফলে এনসিএলে ৪ ম্যাচের ৭ ইনিংসে ব্যাটিং করেছেন রনি। সেসব ম্যাচেই ৩২টি ছক্কা মেরেছেন তিনি। সব মিলিয়ে রনি ১০৫.২৫ গড়, ১১৬.৯৪ স্ট্রাইক রেটে ৪২১ রান করেছেন। এর মধ্যে ৩১৬ রানই হয়েছে বাউন্ডারিতে।

এবার প্রথমবারের মতো এনসিএলে অংশ নিয়ে ময়মনসিংহ পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে। ৭ ম্যাচে ২ জয়, ১ হার ও ৪ ড্রয়ের পর তাদের পয়েন্ট ৮। রনি বিধ্বংসী সেঞ্চুরি করা ম্যাচটি অবশ্য জিততে পারেনি ময়মনসিংহ। রাজশাহীর ৪২৮ রানের বড় লক্ষ্য তাড়ায় তারা ২৮১ রানে গুটিয়ে যায়। অন্যদিকে, টেবিলের শীর্ষ দুইয়ে থাকা সিলেট ও রংপুর বিভাগের পয়েন্ট সমান ৯ করে। 

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026