উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

কুন্দের জোড়া গোলে ফ্রাঙ্কফুর্টকে হারাল বার্সেলোনা

আক্রমণে আধিপত্য দেখালেও লামিন ইয়ামাল, রবার্ট লেভানদোভস্কি কিংবা রাফিনিয়ারা জাল খুঁজে নিতে ব্যর্থ হচ্ছিলেন। উল্টো গোল হজম করে পিছিয়ে ছিল তারা। সেখান থেকে ত্রাণকর্তা হয়ে উদ্ধার করলেন ডিফেন্ডার জুলেস কুন্দে। ৪৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা দলকে মাত্র চার মিনিটের ঝলকে লিড এনে দিয়ে উপহার দিলেন জয়।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ ব্যবধানে হারালো বার্সেলোনা। জোড়া গোল করে কাতালানদের জয়ের নায়ক কুন্দে। ফ্রাঙ্কফুর্টের হয়ে একটি গোল করেন আন্সগার নাউফ।



ক্যাম্প ন্যুতে তিন বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সা। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে ফ্রাঙ্কফুর্টের রক্ষণভাগকে। প্রতি আক্রমণে সুযোগ খুঁজে নেয়ার চেষ্টা করে সফরকারীরা। এর মধ্যে ২১তম মিনিটে দারুণ এক আক্রমণে কাতালান সমর্থকদের চুপ করিয়ে উচ্ছ্বাসে মাতে জার্মান ক্লাবটি। নাথানিয়েলের পাস দখলে নিয়ে বক্সে ঢুকে ফ্রাঙ্কফুর্টকে লিড এনে দেন নাউফ। পিছিয়ে পড়ে আক্রমণে আরও ধার বাড়ায় স্বাগতিকরা। তবে সুযোগ করে উঠতে পারছিল না ইয়ামাল-রাফিনিয়ারা। প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে পিছিয়ে থেকেই।

বিরতির পর তাদের সব হতাশা দূর করে দেন কুন্দে। প্রথমে মার্কাস রাশফোর্ড, পরে ইয়ামালের অ্যাসিস্ট থেকে হেডে দারুণ দুটি গোল করে মাত্র চার মিনিটের মধ্যে পিছিয়ে পড়া দলকে লিড এনে দেন এ ফরাসি ডিফেন্ডার। ৫০তম মিনিটে রাশফোর্ডের ক্রস ছয় গজ দূরত্বে অরক্ষিত থেকে নিঁখুত হেডে জালে জড়ান কুন্দে। তিন মিনিট পর ইয়ামালের ক্রস প্রায় একই জায়গায় পেয়ে আরেকটি নিঁখুত হেডে ঠিকানায় পাঠান এ ফরাসি।

পুরো ম্যাচে ৭৩ শতাংশ সময় বল দখলে রাখা বার্সা ১৬টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখলেও অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি। অন্যদিকে ৬ শটের ৪টি লক্ষ্য বরাবর রাখলেও ম্যাচে ফিরতে ব্যর্থ হয় ফ্রাঙ্কফুর্ট। অবশ্য তাদের একটি শট বারে লেগে ফিরে আসে। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

৬ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের ১৪তম স্থানে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সমান ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে ৩০তম স্থানে ফ্রাঙ্কফুর্ট।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026