অবসরের পর মেসির গন্তব্য নিয়ে বেকহ্যামের মন্তব্য

ইন্টার মায়ামির এমএলএস কাপ জয়ের পর লিওনেল মেসির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন জল্পনা সৃষ্টি করেছেন ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যাম। ফাইনালে গোল না পেলেও দুটি গোলের সুযোগ তৈরি করে দলকে প্রথম এমএলএস কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। তবে ফুটবল ছাড়ার পর তার মন কোথায় পড়ে আছে, সে ইঙ্গিত দিলেন বেকহ্যাম।

বেকহ্যাম জানান, মেসির মন এখনও পড়ে আছে তার সাবেক ক্লাব বার্সেলোনায়। তিনি বলেন,‘আমি চাই মেসি অবসরের পরও মায়ামিতে থাকুক। কিন্তু ও আমাকে ইতোমধ্যেই বলেছে, ন্যু ক্যাম্পের কাছাকাছি কোথাও স্থায়ীভাবে থাকতে চায়। বার্সেলোনাকে এমন ভালোবাসা আর কোনো ফুটবলারের মধ্যে দেখিনি। মেসির জুতো, এমনকি জলের বোতলেও বার্সার লোগো থাকে!’

বেকহ্যামের এই বক্তব্যে পরিষ্কার হয়েছে—ফুটবল ছাড়ার পর আর্জেন্টাইন তারকার ঠিকানা হতে যাচ্ছে বার্সেলোনার আশেপাশেই। পরিবারের সঙ্গে শান্ত জীবন কাটানোর জন্যই তিনি এই সিদ্ধান্ত নিতে চাইছেন।

এমএলএস কাপ জয়ের পর ক্লাবের পথচলা নিয়ে বেকহ্যাম ছিলেন আবেগঘন। তিনি বলেন,‘অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি। কিন্তু মায়ামির ওপর বিশ্বাস কখনো হারাইনি। জানতাম, একদিন আমরা এই সাফল্য পাবই। আমাদের দলের জার্সির পেছনে লেখা—‘স্বপ্ন দেখার স্বাধীনতা’ আর সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে।’

দলকে প্রথমবার এমএলএস কাপ জিতিয়ে উচ্ছ্বসিত মেসিও জয়ের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন,‘পুরো মৌসুমটাই অসাধারণ ছিল। শেষ চার ম্যাচে আমাদের প্রেসিং ফুটবল ছিল অবিশ্বাস্য। গতবার ব্যর্থ হওয়ার পর এবার শুধু শিরোপা জয়ের দিকেই লক্ষ্য ছিল। পুরো দল দারুণ খেলেছে। এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম অনেক দিন।’

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img

নির্বাচনি ইশতেহার

প্রাথমিক-মাধ্যমিকের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ২৩ Feb 06, 2026
img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026
img
হাদি হত্যার বিচার করা হবে : শফিকুর রহমান Feb 06, 2026
img
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬, তদন্ত কমিটি গঠন Feb 06, 2026
img
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু আপস করা হবে না: ইসি মাছউদ Feb 06, 2026
img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026