বিজয় দিবস প্রদর্শনী ম্যাচ

সৌম্যের বদলি নাইম, স্কোয়াডে সুযোগ পেলেন রিপন-রাকিবুলরা

বিজয় দিবস উপলক্ষ্যে প্রতি বছরই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলেন মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ রফিকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় আগামী ১৬ ডিসেম্বর খেলবেন তারাও। তবে একই দিন বিকেলে খেলতে দেখা যাবে জাতীয় দলে থাকা বর্তমান ক্রিকেটারদেরও।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তত্ত্বাবধানে মিরপুরে বিকেলে খেলতে নামবেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবরা। অদম্য ও অপরাজেয় নামে দুইটি দলের স্কোয়াড ঘোষণা করেছে কোয়াবে। যেখানে অদম্যকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অপরাজেয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্তকে।

জাতীয় দলের খেলা না থাকায় অনেকেই ছুটিতে আছেন। আবার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। চোট মুক্ত আছেন এমন ক্রিকেটারদের নিয়েই আয়োজিত হবে ম্যাচটি। দুই দলের স্কোয়াড ঘোষণা করা হলেও নেই লিটন দাস। তবে জাতীয় দলের পাশাপাশি ঘরোয়াতে পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে দলে।

সবশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্সে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হাবিবুর রহমান সোহান। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছেন। বিপিএল নিলামে নোয়াখালী এক্সপ্রেসে সুযোগ পেয়েছেন ৫০ লাখ টাকায়। অদম্য স্কোয়াডে রাখা হয়েছে তরুণ ওপেনারকে। একই দলের হয়ে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আলো ছড়ানো আকবর আলীকে। এ ছাড়া সবাই জাতীয় দল থাকা কিংবা আশেপাশে ক্রিকেটাররা।

অপরাজেয় স্কোয়াডে শান্তর নেতৃত্বে খেলবেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। । এশিয়া কাপ রাইজিং স্টার্সে স্লোয়ার ডেলিভারি কিংবা ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে সবার নজর কাড়া আব্দুল গাফফার সাকলাইন খেলবেন দলটির হয়ে। টুর্নামেন্ট শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে কোয়াব। সেই দিন ম্যাচ খেলবেন না নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, মাহেদী হাসান এবং তানজিম হাসান সাকিব।

যার ফলে কোয়াব অপরাজেয় দলে জিসান আলম, এস, এম, মেহেরব অহিন, রাকিবুল হাসান এবং রিপন মন্ডলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া পাওয়া যাচ্ছে না অদম্য দলের সৌম্য সরকারকে। বাঁহাতি ওপেনারের জায়গায় ম্যাচটি খেলবেন নাইম শেখ। কদিন আগে বিপিএল নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।

অদম্য— মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, নাইম, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম এবং শরিফুল ইসলাম।

অপরাজেয়— পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জিসান আলম, এস, এম, মেহেরব অহিন, রাকিবুল হাসান, রিপন মন্ডলকে , নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026
img
ফাইনালে সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরি Feb 06, 2026
img
আগামীকাল ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান, বঞ্চনা আর অবহেলার অবসান চায় এলাকাবাসী Feb 06, 2026
img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026