ইউটিউবে আসছে আকর্ষণীয় ফিচার!

ইউটিউবের মোবাইল অ্যাপ চালুর সময় মূল লক্ষ্য ছিল ব্যবহারকারীদের সহজে ভিডিও দেখার সুযোগ করে দেওয়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মটির অগ্রাধিকার বদলেছে। বর্তমান যুগে ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভ্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউটিউব তাদের অ্যাপের নকশা ও ফিচারে পরিবর্তন আনছে।

এই লক্ষ্য বাস্তবায়নে ইউটিউব অ্যাপের নির্দিষ্ট কিছু অংশে, বিশেষ করে শর্টস ফিচারে বাড়তি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে একদিকে যেমন প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব হবে, তেমনি কনটেন্ট ক্রিয়েটরদের চাহিদাও পূরণ করা যাবে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শর্ট ভিডিও তৈরি সহজ করতে সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাডোবি’র সঙ্গে অংশীদারত্ব করেছে ইউটিউব।

এরপর এবার শর্টস তৈরির জন্য ব্যবহারকারীদের আরও একটি কার্যকর টুল দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল বর্তমানে ইউটিউব অ্যাপে একটি নতুন ‘ক্রিয়েট মোড’ পরীক্ষামূলকভাবে চালু করেছে। ইউটিউব অ্যাপে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করলেই এই নতুন মোডটি ওপেন হবে।

নতুন এই ক্রিয়েট মোডে কনটেন্ট তৈরির জন্য একাধিক টুল যুক্ত থাকবে, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-ভিত্তিক টুলও অন্তর্ভুক্ত থাকবে।


প্রতিবেদনে জানানো হয়েছে, এই মোড ব্যবহার করে ছবি, ভিডিও ক্লিপ, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, মিউজিক ট্র্যাকসহ বিভিন্ন উপকরণ তৈরি করা যাবে।

তবে গুগলের পক্ষ থেকে এখনো বিস্তারিতভাবে জানানো হয়নি যে, এআই কীভাবে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও তৈরিতে সহায়তা করবে। ধারণা করা হচ্ছে, এ জন্য ব্যবহারকারীদের একটি প্রম্পট লিখতে হতে পারে।

এ ধরনের সুবিধা একেবারে নতুন নয়। কারণ বর্তমানে ইউটিউব অ্যাপে থাকা কিছু পরীক্ষামূলক এআই ফিচারের মাধ্যমেও ছবি ও ভিডিও তৈরি করা সম্ভব। ফলে নতুন এই ক্রিয়েট মোডে টুলগুলো পরীক্ষামূলক ফিচারের মতোই কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া এই মোডে এআই ছাড়া আর কী কী নতুন টুল যুক্ত হবে, সে বিষয়েও এখনো স্পষ্ট কোনো তথ্য দেয়নি গুগল।

বর্তমানে নতুন এই ক্রিয়েট মোড সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, শর্টস তৈরির জন্য নতুন পদ্ধতি ও ফিচার পরীক্ষা করাই এর মূল উদ্দেশ্য।

সূত্র : জিও নিউজ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026