একজন বিপ্লবী আহত হওয়ার পর নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না : ডা. শফিকুর রহমান

একজন বিপ্লবী আহত হবে তারপর সরকার নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৫ ডিসেম্বর) প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, হাদির ওপর হামলার ঘটনায় সারাদেশের মানুষ যেখানে সমব্যাথী, সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের জায়গা এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।

তিনি বলেন, একজন বিপ্লবী আহত হবে তারপর সরকার নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না। ৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাবার সুযোগ এসেছে।

তিনি বলেন, ফ্যাসিবাদের সঙ্গে অনেকে আপোষ করলেও জামায়াত কখনো আপোষ করে নি ৷ এখন কোনো অন্যায়ের সঙ্গেও আমরা আপোষ করবো না ৷ জামায়াত ক্ষমতায় গেলে সকল দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে ৷

জামায়াতে আমির বলেন, ২৪ এখন শুধুমাত্র ইতিহাসের অংশ নয়, এটা আমাদের কলিজার অংশ। আমরা যেমন ৭১ কেও সম্মান করব তেমনি ২৪ কেও বুকে ধারণ করব।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ভালো না লাগলে পুরো মিডিয়া থেকে ব্লাক আউট করে দেবেন কিন্তু কোনো খণ্ডিত অংশ প্রচার করে আমাদের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়াবেন না ৷

তিনি আরও বলেন, ন্যায়সঙ্গত ও সত্যি হলে আমাদের বিরুদ্ধে সকল সমালোচনা মাথা পেতে নেব কিন্তু জাতি ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সাংবাদিকতা দয়া করে করবেন না ৷ আমাদেরকে ছাই দিয়ে ধরুন কিন্তু সেই ধরাটা যেন ন্যায়সঙ্গত হয় এতটুকুই অনুরোধ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম বলেন, গত ৫৪ বছরেও সত্যিকারের স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে নি এদেশের মানুষ।

শাসকদের কারণে বারবার জাতি হিসেবে আমরা বিভক্ত হয়েছি। অভ্যুত্থানের মাধ্যমে আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তা ধরে রাখতে ব্যর্থ হবার কারণে হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধে মানুষ প্রাণ দিয়েছেন তা এখনও পূরণ হয়নি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেও দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি।

তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি ৷ তাহলে সরকারের কাজটা কি? এই ঘটনার জন্য ব্যার্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026