’৭১ ও ’২৪-এর অবদান অস্বীকার করলে আর বীর জন্ম নেবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ ও ২০২৪—যার যেখানে অবদান, সেটিকে কোনোভাবেই খাটো করা সমীচীন নয়। অবদানকে অস্বীকার করা হলে তা হবে জ্ঞানের আত্মহত্যা, আর তখন মায়ের কোলে আর কোনো বীরের জন্ম হবে না।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, ’২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ। ’৭১ যেমন সম্মানের, ’২৪-ও তেমন সম্মানের। এই দুটিকে সম্মান করলেই বাংলাদেশ ও জাতিকে সম্মান করা হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে এখন দায়িত্বশীল হতে হবে। দেশ ভুলে ব্যক্তি-কেন্দ্রিক রাজনীতি করলে জাতি ক্ষমা করবে না। দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

জামায়াত আমির বলেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। অতীত কোনো গতিশীল জাতির পরিচয় বহন করে না। আমরা বিভক্ত জাতি নয়, ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। বাইরে থেকে কেউ এসে খবরদারি করুক বা দাদাগিরি করুক—তা আমরা বরদাশত করবো না।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে তাকে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে আহত করা হয়েছে। তার জীবন নিয়ে আমরা শঙ্কিত। আজ তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি—হাদি আবার বিপ্লবী হয়ে ফিরে আসবে। তিনি বলেন, সরকার হাদির চিকিৎসার বিষয়ে পদক্ষেপ নিয়েছে—এজন্য সরকারকে সাধুবাদ জানাই। তবে তরুণ বিপ্লবীরা আহত হওয়ার পর সরকার নড়েচড়ে বসবে—এটা আমরা চাই না। এমন দুঃসাহস যেন কেউ দেখাতে না পারে, সে দায়িত্ব সরকারকে পালন করতে হবে।

যারা কাপুরুষের মতো হামলা চালিয়ে জাতিকে ভয় দেখাতে চায়—তাদের প্রতিটি বুলেট এই জাতিকে নতুন জীবন দেবে।
হাদির ঘটনায় সিইসির বক্তব্যের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, হাদি সম্পর্কে দেওয়া বক্তব্য জাতিকে আহত করেছে। এ বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে এবং জাতির মনে সৃষ্ট দুঃখ দূর করার দায়িত্ব তাকেই নিতে হবে।

অনেকের পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, পদত্যাগ নয়—দায়িত্ব পালনের যোগ্যতা প্রমাণ করুন। ব্যর্থ হলে মনে রাখবেন, ৫ আগস্ট বারবার ফিরে আসবে। তবে আমাদের কামনা একটি মানবিক ও দুর্নীতিমুক্ত তারুণ্যের বাংলাদেশ।

তিনি আরও বলেন, তরুণরাই বিজয় এনেছে, বাংলাদেশ তাদের হাতেই তুলে দিতে চাই। যারা কাপুরুষের মতো হামলা চালিয়ে জাতিকে ভয় দেখাতে চায়—তাদের প্রতিটি বুলেট এই জাতিকে নতুন জীবন দেবে।

জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় গেলে কাউকে বাদ না দিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ জাতি গড়বো। যারা আমাদের সঙ্গে আসবেন, তাদের প্রকাশ্যে অঙ্গীকার করতে হবে—দুর্নীতি করবেন না, বিচার বিভাগে হস্তক্ষেপ করবেন না এবং সংস্কার বাস্তবায়নে সহযোগিতা করবেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সভায় দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026