বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের নিরাপত্তার দায়িত্ব দলটি নেবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে জুলাই আন্দোলনের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। 

তিনি জানান, জুলাই যোদ্ধাদের অনেকের মধ্যেই আশঙ্কা রয়েছে অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কী হবে। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে সেই দায়িত্ব দলই নেবে।

আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ গণতান্ত্রিক ও উদার পথে এগোবে, নাকি আবারও পশ্চাৎমুখী হবে।

তিনি অভিযোগ করেন, বিএনপিকে দুর্বল করার উদ্দেশ্যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে এবং সহিংসতার আশ্রয় নেওয়া হচ্ছে। সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

বিজয় দিবসের প্রেক্ষাপটে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এ দেশের মানুষের ওপর নির্মম অত্যাচার ও গণহত্যা চালিয়েছিল, যা জাতি কখনো ভুলতে পারে না। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়, তা আমাদের দৃঢ়ভাবে স্মরণে রাখতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া মুক্তিযুদ্ধ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বিজয়ে পরিণত হয়। এই বিজয় আমাদের অস্তিত্ব, ভূখণ্ড ও জাতিসত্তার বিজয়।

বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও বিভিন্ন অর্জনের সঙ্গে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বিএনপির অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি।

তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রূপরেখা নতুন বাংলাদেশের পথনির্দেশনা দিচ্ছে। একই সঙ্গে তিনি দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির ত্যাগের কথা স্মরণ করেন।

বক্তব্যের শেষাংশে তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মহান বিজয় দিবসকে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে রূপ দেওয়ার আহ্বান জানান।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026