বিগত দিনে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যখনই সুষ্ঠু ভোট হয়েছে তখনই বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছে। আমাদেরকে জনগণ আন্তরিকভাবে গ্রহণ করেছে তাই বিজয়ী হয়েছি। এজন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, ২০০৮ সালের পর আর কোনো ভোট হয়নি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে। বর্তমানে দেশে একটি নির্বাচনী আবহ তৈরি হয়েছে, ভোটের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনকে স্বাগত জানিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী বিভিন্ন জায়গায় অপপ্রচার করছেন, বিএনপি এতিমের টাকা মেরে খেয়েছে। তিনি এসব বলে দেশনেত্রী খালেদা জিয়াকে অসম্মান করেছেন, ছোট করেছেন।

খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানিত। বিগত দিনগুলোতে হাসিনা ও ফ্যাসিস্ট দোসররা যে ভাষায় কথা বলেছে জামায়াতের প্রার্থী একই ভাষায় কথা বলছেন। এ অপপ্রচার করার জন্য জামায়াতের প্রার্থীকে লক্ষ্মীপুর ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।


এ সময় পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026