জামায়াতের প্রার্থীকে বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাইতে বললেন এ্যানি

জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিম তার বক্তব্যে খালেদা জিয়াকে উদ্দেশ করে ফ্যাসিস্টের মতো কথা বলেছেন- এজন্য তার বক্তব্য প্রত্যাহারসহ তাকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও দলীয় প্রার্থী ড. রেজাউল করিমের উদ্দেশে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমি একটা টকশোতে কথা বলেছি। তখন জামায়াতে ইসলামীর প্রার্থী স্বীকার করেছেন এক ধরনের রজনৈতিক দলের রাজনীতিবিদ এতিমের টাকা, দুঃস্থদের টাকা মেরে খেয়েছে। এই ধরনের বক্তব্য ইতোপূর্বে হাসিনা, ফ্যাসিস্টের দোসররা দিয়েছেন। জামায়াতের প্রার্থী আল্লাহর কসম করে বলেছেন, তিনি খালেদা জিয়ার নাম নেন নাই। কথাটা সত্য, তিনি খালেদা জিয়ার নাম নেন নাই। কিন্তু কথাটা কাকে মিন করলো? খালেদা জিয়া সারা বাংলাদেশে ও আন্তর্জাতিকভাবে সারা বিশ্বেও সম্মানিত। তাহলে এই যে হাসিনা ফ্যাসিস্ট যেভাবে কথা বলেছে, উনিও (রেজাউল করিম) একইভাবে কথা বলেছেন।

তিনি আরও বলেন, কিছু মিডিয়া এটাকে বিকৃত করেছে, বিভ্রান্তি ছড়িয়েছে। আমি প্রত্যাহার করে নিয়েছি, কি প্রত্যাহার করে নিলাম? যার মুখে এ ধরনের স্বীকারোক্তি, যিনি বলেন এক ধরনের রাজনীতিবিদ এতিমের টাকা মেরে খেয়েছেন, দুঃস্থদের টাকা মেরে খেয়েছেন। তিনি কি ফ্যাসিবাদের মতো খালেদা জিয়াকে অসম্মানিত করেননি? আমরা তীব্র প্রতিবাদ জানাই। তীব্র নিন্দা জানাই। এই বক্তব্যে উনাকে ক্ষমা চাইতে হবে যে খালেদা জিয়াকে আমি মিন করিনি, কথাটা সত্য নয়। উনি খালেদা জিয়াকেই উদ্দেশ্য করেই কথাটি বলেছেন। 

এ্যানি বলেন, দায়িত্ব নিয়ে অনুরোধ করে বলছি আমার নেত্রীকে অবজ্ঞা করেছেন, ছোট করেছেন, অবহেলা করেছেন এবং অন্যায়ভাবে ফ্যাসিস্টের মতো করে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। এই বক্তব্য আপনি শুধু প্রত্যাহার করবেন না, এই বক্তব্যে আপনি ক্ষমা চেয়ে বলবেন, আপনি যেটা আল্লাহর কসম দিয়ে বলেছেন, আপনি বলেননি, আমি বলেছি আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, এরপরও আপনি যদি আল্লাহর কসম দেন, এটা আসলে বলা যায়, মানুষের সামনে অপপ্রচার-অপব্যখ্যা দেওয়া যায়, কিন্তু আপনি প্রকৃতপক্ষে এ ধরনের বক্তব্য দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই মিন করেছেন। আমি বলবো আপনি এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং লক্ষ্মীপুরের মানুষের কাছে ক্ষমা চাইবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026