নিজের বিচার সরাসরি সম্প্রচারের দাবি ইনুর

নিজের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার চান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এর জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছেন তিনি।


আজ বুধবার (১৭ ডিসেম্বর) এ মামলায় ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আগে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই আবেদন করেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। ট্রাইব্যুনাল আবেদনটি নথিভুক্ত করে আগামী ২৪ ডিসেম্বর শুনানির জন্য রাখেন।


জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা, অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে উসকানি, ষড়যন্ত্র, হত্যা, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নিপীড়নমূলক কৌশলে সমর্থনসহ মানবতাবিরোধী অপরাধের ৮টি অভিযোগ আনা হয়েছে ইনুর বিরুদ্ধে।

গত ২৫ সেপ্টেম্বর মামলাটির ‘আনুষ্ঠানিক অভিযোগ’ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। পরে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। গত ২৮ অক্টোবর শুনানি শেষ হলে গত ২ নভেম্বর ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

পরে এই আদেশ পুনর্বিবেচনা করতে আবেদন করেন ইনুর আইনজীবী। গত ৩০ নভেম্বর এই আবেদন খারিজ করে দিলে মামলার ‘সূচনা বক্তব্য’ দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

আজ ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী মোটরসাইকেল মেকার ফরহাদ হোসেন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। জবানবন্দিতে এই সাক্ষী বলেন, গত বছর ৪ আগস্ট তার ডান চোখে গুলি লাগে। পরে ৫ আগস্ট তিনি জানতে পারেন কুষ্টিয়ায় আন্দোলনে ৬ জন মারা গেছে। এখনো চোখে পিলেট থাকার কথা জানিয়ে সাক্ষী বলেন, চোখে জেল দিয়ে রাখতে হয়।

পরে এই সাক্ষীকে জেরা করেন ইনুর আইনজীবী। জেরা শেষ হলে পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ ডিসেম্বর তারিখ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় ইনুই একমাত্র আসামি। সাক্ষ্যগ্রহণের সময় তাঁকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কপিলের শোয়ে লতা মঙ্গেশকরের নামে কোন শপথ নিলেন এ আর রহমান? Feb 01, 2026
img
গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ ৩১ ফিলিস্তিনি নিহত Feb 01, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 01, 2026
img
এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক Feb 01, 2026
img
টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই: জোনায়েদ সাকি Feb 01, 2026
img
ট্রাম্পের গোপন উদ্দেশ্য জেনে গেছে ইরান Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রে আবারও শুরু আংশিক শাটডাউন Feb 01, 2026
img

এপস্টেইন নথির তথ্য

‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’ Feb 01, 2026
img
বড় জয়ে লিগ টেবিলে ম্যান সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আর্সেনাল Feb 01, 2026
img
বাবা অবশ্যই জিনিয়াস ছিলেন, তবে আমিও মন্দ নই: গাবু Feb 01, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে : জামায়াত Feb 01, 2026
img
ওয়েস্ট ইন্ডিজের থেকে বেশি রান করেও অদ্ভুত নিয়মে হার দক্ষিণ আফ্রিকার Feb 01, 2026
img
এবার রাম চরণ ও উপাসনার ঘরে যমজ সন্তানের আগমন Feb 01, 2026
img
প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং : চট্টগ্রাম ডিসি Feb 01, 2026
img
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারিয়ে দারুণ জয় লিভারপুলের Feb 01, 2026
img
সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার Feb 01, 2026
img
সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে, আজ থেকেই কার্যকর Feb 01, 2026
img
স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা থাকবে বিএনপির: ডা. রফিক Feb 01, 2026