মুস্তাফিজের দুর্দান্ত বোলিং, রোমাঞ্চকর ম্যাচে তবুও হার দুবাই ক্যাপিটালসের

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-২০) রোমাঞ্চকর এক লড়াইয়ে এমআই এমিরেটসের কাছে ৭ রানে হেরেছে দুবাই ক্যাপিটালস। ম্যাচে বল হাতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এক ওভারে ৩ উইকেট শিকার করে দাপট দেখালেও, রশিদ খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হারতে হয়েছে তার দলকে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে এমআই এমিরেটসকে ব্যাটিংয়ে পাঠায় দুবাই ক্যাপিটালস। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ১১ রান দিলেও ১৬তম ওভারে ফিরে মাত্র ৭ রান খরচ করেন মুস্তাফিজ। তবে আসল চমক দেখান ১৮তম ওভারে। সেই ওভারে বোলিং তোপে লণ্ডভণ্ড করে দেন এমআই-এর লোয়ার অর্ডার।



ওভারের প্রথম বলেই রশিদ খানকে সাজঘরে ফেরান ফিজ। এক বল বিরতি দিয়ে তুলে নেন টম ব্যান্টনের উইকেট। এরপর পঞ্চম বলে এএম ঘাজানফারকে আউট করে এক ওভারেই ৩ উইকেট পূর্ণ করেন তিনি। যদিও শেষ ওভারে ১৬ রান দিয়ে কিছুটা খরুচে ছিলেন তিনি। সব মিলিয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশি এই পেসার। জনি বেয়ারেস্টোর ৪০ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস আর রোমারিও শেফার্ডের ক্যামিওতে ১৩৭ রানের পুঁজি পায় এমআই এমিরেটস।

১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মন্দ ছিল না দুবাই ক্যাপিটালসের। উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। এরপর শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্সের জুটিও স্বপ্ন দেখাচ্ছিল দলকে। কিন্তু ৩৪ রান করা শায়ানকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন রশিদ খান। এরপর অধিনায়ক রভম্যান পাওয়েলকেও নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন এই আফগান স্পিনার।

অধিনায়ক দাসুন শানাকা কিংবা জেমস নিশামদের ব্যর্থতায় ইনিংসের মাঝপথে খেই হারিয়ে ফেলে দুবাই। একপ্রান্ত আগলে রাখা জর্ডান কক্স ৪৬ রান করে ফিরলে জয় কঠিন হয়ে পড়ে। শেষ ওভারে ১৬ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় দুবাই ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ৭ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে এমআই এমিরেটস।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
মুস্তাফিজকে দলে নেওয়ার পর প্রতিক্রিয়া জানালেন লাহোরের মালিক Feb 05, 2026
img
এবারের নির্বাচন হচ্ছে চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন : ডা. তাহের Feb 05, 2026
img
‘এপস্টেইন’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ! Feb 05, 2026
img
আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: তাহের Feb 05, 2026
img

শেখ মনিরুল আলম টিপু

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াই আমার স্বপ্ন: মঈন আলী Feb 05, 2026
img
রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানাল ভারত Feb 05, 2026
img
গ্যাব্রির সঙ্গে চুক্তি নবায়ন করল বায়ার্ন মিউনিখ Feb 05, 2026
img
আইনি বিপাকে মনোজ বাজপেয়ী! Feb 05, 2026
img
প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি আরব ও তুরস্কের Feb 05, 2026
img
অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি! Feb 05, 2026
img
বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার Feb 05, 2026
img
১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে শামা ওবায়েদের ইশতেহার ঘোষণা Feb 05, 2026
img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026
img
গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026
img
টিআরপি তালিকায় যুগ্ম শীর্ষে পরশুরাম ও পরিণীতা Feb 05, 2026
img
আইসিসি পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক: গোলাম পরওয়ার Feb 05, 2026