বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম আরও বেড়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩২ দশমিক ২১ ডলারে পৌঁছায়। এর আগে দিনের শুরুতে দাম ১ শতাংশের বেশি বেড়েছিল।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৪ ডলার হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। তবে বুধবার স্বর্ণের দামের চেয়ে বিশ্ববাজারে বেশি আলোড়ন তুলেছে রুপার দাম। এদিন রুপার প্রতি আউন্স ৬৬ ডলার ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

স্পট মার্কেটে রুপার দাম প্রায় ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৩ ডলারে দাঁড়ায়। এর আগে লেনদেনের এক পর্যায়ে রুপা সর্বকালের সর্বোচ্চ ৬৬ দশমিক ৫১ ডলারে পৌঁছায়।

মারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, ‘রুপা সোনাকেও ওপরে টেনে নিচ্ছে। সোনা থেকে কিছু বিনিয়োগ সরে গিয়ে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামে প্রবাহিত হচ্ছে। স্বল্পমেয়াদে রুপার পরবর্তী যৌক্তিক লক্ষ্য হতে পারে প্রতি আউন্স ৭০ ডলার।’ চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে প্রায় ১২৬ শতাংশ, যা সোনার তুলনায় অনেক বেশি।

এদিকে দেশের বাজারে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৭ হাজার ২১১ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

এর আগে সবশেষ গত ১৩ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৬ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যেখানে ৫৮ বারই দাম বাড়ানো হয়েছে, আর দাম কমেছে মাত্র ২৭ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গত বছরে ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

সূত্র: রয়টার্স

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
বিমানের ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট চালু রাখতে জামায়াতের আমিরের কাছে স্মারকলিপি Feb 04, 2026
img
টলিউডে কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা

ঢাকায় চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
প্রাক্তন অর্জুন কাপুরের দুঃসময়ে কী করলেন মালাইকা? Feb 04, 2026
img
বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান Feb 04, 2026
আলোচনার আগেই যুদ্ধে জড়িয়ে পরবে ইরান-যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

১৫ লাখ ফ্রিল্যান্সার ও ৫ লাখ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
ভেনেজুয়েলার তেল ভাণ্ডার যেন এক মহাবিস্ময়কর সম্পদ Feb 04, 2026
img
বিএনপিতে যোগ দিলো জামায়াতের ২৫ নেতাকর্মী Feb 04, 2026
টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়েত আমির Feb 04, 2026
ওসিডি’ নয়, সচেতনতার ডাক জয়া আহসানের Feb 04, 2026
img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026
img
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭! Feb 04, 2026
img
কোন শর্তে ‘বারাণসী’তে অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াঙ্কা? Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026
img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026