এশিয়ার বিভিন্ন দেশের কাছে ক্ষমা চেয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

এশিয়ার বিভিন্ন দেশের কাছে ক্ষমা চেয়েছেন ইউরোপের দেশ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো। দেশটির পার্লামেন্টের কট্টর ডানপন্থী সদস্যদের পোস্ট করা অবমাননাকর কিছু ছবি ঘিরে ক্রমবর্ধমান বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা হিসেবে এই ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিনিশ গণমাধ্যমে ‘বাঁকা চোখ’ কেলেঙ্কারি নামে পরিচিত এই ঘটনা সাম্প্রতিক সময়ের একাধিক ঘটনার সর্বশেষ উদাহরণ। এসব ঘটনায় ক্ষমতাসীন জোটের জুনিয়র অংশীদার ফিনস পার্টির সদস্যদের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করা কিংবা এমন পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।
ব্যবসাবান্ধব ন্যাশনাল কোয়ালিশন পার্টির প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো ফিনস পার্টিসহ চারদলীয় জোট সরকার পরিচালনা করছেন। এক বিবৃতিতে তিনি এশীয় দেশগুলোর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেছেন।

চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় ফিনিশ দূতাবাসগুলোর প্রকাশিত বিবৃতিতে অরপো বলেন, এসব পোস্ট ফিনল্যান্ডের সমতা ও অন্তর্ভুক্তির মূল্যবোধের প্রতিফলন নয়।

তিনি বলেন, ফিনল্যান্ডে এবং বিদেশে সব বন্ধুদের প্রতি আমাদের বার্তা হলো—সরকার বর্ণবাদকে গুরুত্বের সঙ্গে দেখে এবং এই সমস্যার বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই বিতর্কের সূত্রপাত হয় চলতি মাসের শুরুর দিকে। মিস ফিনল্যান্ড খেতাবধারী এক নারীর বন্ধুর সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তাকে চোখ টেনে ‘বাঁকা চোখ’ ভঙ্গি করতে দেখা যায়। পোস্টটির ক্যাপশন ছিল, একজন চীনা মানুষের সঙ্গে খাচ্ছি।

সারা জাফসে নামের ওই নারী পরে ক্ষমা চেয়ে বলেন, কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। তবে তা সত্ত্বেও তার মুকুট কেড়ে নেওয়া হয়।

এরপর ফিনস পার্টির দুজন ফিনিশ সংসদ সদস্য এবং একজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নিজেদের চোখ টেনে একই ধরনের ছবি পোস্ট করেন।

দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ফিনএয়ারের ব্যবসার বড় অংশ দীর্ঘপথের ফ্লাইটের ওপর নির্ভরশীল। সংস্থাটি বলেছে, বহুল আলোচিত এসব ছবি এশীয় বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

রয়টার্সকে ফিনস পার্টির এক মুখপাত্র বলেন, বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠকে দলটি ওই বিষয় নিয়ে আলোচনা করবে। দেশটির সংসদ সদস্য জুহো এরোলা রয়টার্সকে বলেন, তিনি পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন এবং এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

মিস ফিনল্যান্ডের আয়োজক সংস্থা এক বিবৃতিতে বলেছে, তারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়; তবে নিজেদের মূল্যবোধ ও নীতির আলোকে সিদ্ধান্ত নিয়েছে। জাফসে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

এর আগে, ২০২৩ সালে ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই ফিনস পার্টির কয়েকজন মন্ত্রীর বর্ণবাদী অনলাইন পোস্ট ও বক্তব্যের কারণে অরপোর সরকার অনাস্থা ভোটের মুখে পড়েছিল।

সূত্র: রয়টার্স।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026