ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর আঘাত : আল মামুন

জুলাই বিপ্লবে সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের সমন্বয়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনা মানে বাংলাদেশের সব জুলাই যোদ্ধাদের ওপর আঘাত এমন মন্তব্য করেছেন রংপুর জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন।

ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলা এনসিপির আয়োজনে মশাল মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
আল মামুন বলেন, জুলাই যোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধু জুলাই যোদ্ধারাই নয়, দেশে একের পর এক হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা ঘটছে।
আমরা যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, তারাই এই অন্তর্বর্তী সরকারকে বসিয়েছি। তাই এই সরকারের কাছেই আমাদের জবাবদিহি চাই।

তিনি অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। হত্যাকারীরা নির্বিঘ্নে খুন করে পাশের দেশে পালিয়ে যাচ্ছে, আর সরকার নাটকীয়ভাবে তাদের ধরার চেষ্টা করছে।
এটা নাটক ছাড়া আর কিছু নয়।

আল মামুন আরো বলেন, আজ ওসমান হাদির ওপর হামলা হয়েছে, কাল আমার ওপর কিংবা আমার সহযোদ্ধার ওপরও হতে পারে। এটি সারা দেশের মানুষের বিরুদ্ধে একটি পরিকল্পিত নীলনকশা কি না- তা সরকারকে স্পষ্ট করতে হবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এই সরকার হয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটাক, নয়তো পদত্যাগ করুক।
সাধারণ মানুষ নিরাপদ না হলে সাংবিধানিকভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তারা কীভাবে ভোটকেন্দ্রে যাবে?
সমাবেশে রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার নির্বাচনের ঘোষণার প্রসঙ্গ টেনে আল মামুন বলেন, তিনি নিজেই বলেছেন, তিনি শেখ হাসিনার লোক। তিনি আবারো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্রে গঙ্গাচড়ায় প্রবেশের চেষ্টা করছেন। আমরা জুলাই যোদ্ধারা তাকে প্রতিহত করব।

তিনি আরো দাবি করেন, এ আসনে আগের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কেউ কেউ একটি দলের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে, তারা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং নির্বাচন করার স্বপ্ন দেখে, এ প্রশ্নের জবাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে বলেন আল মামুন।

ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে মশাল মিছিলটি গঙ্গাচড়া সরকারি কলেজ মোড়-এ এনসিপি কার্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে আবারো কলেজ মোড়ে এসে শেষ হয়। গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের এনসিপি নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানার নিয়ে মশাল মিছিলে অংশ নেন। এ সময় উপজেলা এনসিপির সমন্বয়ক রিফাত চৌধুরীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026