ইউক্রেন ইস্যুতে কোনো আপস করবেন না পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করার দাবিতে তিনি কোনো আপস করবেন না। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার জন্য চাপ বাড়াচ্ছেন, এরই মধ্যে বুধবার তিনি এ কথা জানান।
 
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা যখন একটি শান্তি চুক্তি নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত, ঠিক সেই সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বৈঠকে দেওয়া এক কঠোর ভাষণের মাধ্যমে পুতিন ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের তীব্রভাবে আক্রমণ করেন এবং বলেন, প্রয়োজনে রাশিয়া বলপ্রয়োগের মাধ্যমে ভূখণ্ড দখল করবে।
পুতিন বলেন, আমরা কূটনীতির মাধ্যমে এটি করতে চাই এবং সংঘাতের মূল কারণগুলো দূর করতে চাই।

তিনি বলেন, যদি প্রতিপক্ষ দেশ ও তাদের বিদেশি পৃষ্ঠপোষকরা অর্থবহ আলোচনায় বসতে অস্বীকৃতি জানায়, তাহলে রাশিয়া সামরিক উপায়ে তার ঐতিহাসিক ভূখণ্ড মুক্ত করবে।
এখানে তিনি সেই অঞ্চলগুলোর কথাই উল্লেখ করেন, যেগুলো ইউক্রেনকে ছেড়ে দিতে রাশিয়া দাবি করে আসছে যা চলমান শান্তি আলোচনার সবচেয়ে বড় জটিল বিষয়গুলোর একটি।
ভূখণ্ড প্রশ্ন এবং ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এই দুই বিষয় শান্তি আলোচনায় এখনো অমীমাংসিত রয়ে গেছে। এতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার ভিন্ন ভিন্ন অগ্রাধিকার স্পষ্ট হয়ে উঠছে।

এদিকে, সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দনবাস অঞ্চলের সাময়িকভাবে দখলকৃত অংশকে কিয়েভ কখনোই আইনগত বা বাস্তবিকভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না।

বুধবার রাতে পুতিনের দেওয়া ভাষণে ব্যবহৃত ‘ঐতিহাসিক ভূখণ্ড’ শব্দবন্ধের প্রতিও ইঙ্গিত দেন জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেন, ইউরোপে এমন আরও দেশ রয়েছে, যাদের একদিন রাশিয়ার কেউ ‘ঐতিহাসিক ভূখণ্ড’ বলে দাবি করতে পারে। রাশিয়ার উন্মত্ত আচরণ থেকে আমাদের সত্যিকারের সুরক্ষা দরকার।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026