ইউনাইটেড ছাড়লে স্পেনিশ বা ইতালিয়ান ক্লাবে খেলতে চান ব্রুনো ফের্নান্দেস

ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন হলেন ব্রুনো ফের্নান্দেস। দলের প্রথম অধিনায়কও তিনি। তবুও, ভবিষ্যতে ঠিকানা বদলাতে হলে তিনি কোথায় যেতে চান? পর্তুগিজ মিডফিল্ডার জানালেন স্পেন অথবা ইতালিতে খেলার ইচ্ছার কথা।

ইউনাইটেডের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হবে ফের্নান্দেসের। গত গ্রীষ্মেই তাকে দলে নিতে লোভনীয় প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল, যা ফিরিয়ে দেন তিনি ও তার দল।

তবে চুক্তির মেয়াদ শেষের সময় যত কাছে আসছে, একটু একটু করে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শুরু হচ্ছে। পর্তুগিজ টিভি চ্যানেল ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের ভাবনা জানালেন ফের্নান্দেস।

“আমি সবসময় বলেছি যে, কোনো এক জায়গায় আমি ততদিন থাকতে পারি, যতদিন আমাকে সবাই সেখানে চাইবে। যখনই আমার মনে হবে, আমার গুরুত্ব আর শতভাগ নেই, তখন আমি ক্লাবের সঙ্গে কথা বলব এবং বলব যে, আমি চলে যেতে চাই।”

এখনও অবশ্য তেমন কিছু মনে হয়নি তার। আরও অনেকদিন চান ইউনাইটেডেই থাকতে। তবে সেই মুহূর্তে কী করবেন, সেটাও ভেবে রেখেছেন ফের্নান্দেস।
“সেক্ষেত্রে আমি স্প্যানিশ লিগে খেলতে চাইব, কারণ আমি কখনও স্পেনে খেলিনি। ইতালির একটি ক্লাবেও খেলতে চাইব, যে দল শিরোপা জয়ের মতো বড় লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করে, এর বিশেষ কারণ হলো ইতালিতে থাকা আমি খুব উপভোগ করেছিলাম।”

সিনিয়র ফুটবলে ক্যারিয়ারের শুরুর কয়েক বছরে ইতালিতেই খেলেছিলেন ফের্নান্দেস। নোভারায় এক বছর খেলে ২০১৩ সালে তিনি যোগ দেন উদিনেসেতে এবং এরপর সাম্পদোরিয়ায় এক বছর খেলে ফিরে যান স্বদেশে, নাম লেখান স্পোর্তিংয়ে।

সেখান থেকে ২০২০ সালের জানুয়ারিতে ছয় কোটি ৮০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩০৭ ম্যাচ খেলে ১০৩টি গোল করেছেন এই মিডফিল্ডার, সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৯৩টি। দলটির হয়ে একটি করে এফএ কাপ ও লিগ কাপ জিতেছেন ৩১ বছর বয়সী এই তারকা।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মুস্তাফিজকে দলে নেওয়ার পর প্রতিক্রিয়া জানালেন লাহোরের মালিক Feb 05, 2026
img
এবারের নির্বাচন হচ্ছে চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন : ডা. তাহের Feb 05, 2026
img
‘এপস্টেইন’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ! Feb 05, 2026
img
আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: তাহের Feb 05, 2026
img

শেখ মনিরুল আলম টিপু

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াই আমার স্বপ্ন: মঈন আলী Feb 05, 2026
img
রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানাল ভারত Feb 05, 2026
img
গ্যাব্রির সঙ্গে চুক্তি নবায়ন করল বায়ার্ন মিউনিখ Feb 05, 2026
img
আইনি বিপাকে মনোজ বাজপেয়ী! Feb 05, 2026
img
প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি আরব ও তুরস্কের Feb 05, 2026
img
অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি! Feb 05, 2026
img
বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার Feb 05, 2026
img
১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে শামা ওবায়েদের ইশতেহার ঘোষণা Feb 05, 2026
img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026
img
গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026
img
টিআরপি তালিকায় যুগ্ম শীর্ষে পরশুরাম ও পরিণীতা Feb 05, 2026
img
আইসিসি পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক: গোলাম পরওয়ার Feb 05, 2026