পিএসএলের কারণে দুই দফায় বাংলাদেশে সিরিজ খেলবে পাকিস্তান

বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তানের। এই সফরে টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা মেন ইন গ্রিনদের। কিন্তু একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। সাংঘর্ষিক সূচির কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল পাকিস্তানের গণমাধ্যমগুলো।

আগামী ২৬ মার্চ থেকে পিএসএলের ১১তম আসর মাঠে গড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। যে কারণে পরিবর্তন আসছে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচিতে।



আগামী বছর মার্চ-এপ্রিলে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা পাকিস্তানের। তবে পিএসএলের কারণে এই সিরিজ দুই ভাগে হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকে ফাহিম জানান, পিএসএলের আগে বাংলাদেশ সফরে এসে শুধু সাদা বলের সিরিজ খেলে দেশে ফিরে যাবে পাকিস্তান দল। পিএসএল শেষে ফের বাংলাদেশে এসে খেলবে টেস্ট সিরিজ।

এর আগে পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার বিসিবির সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, সিরিজটি 'বিকল্প একটি সময়সূচিতে' সরিয়ে নেওয়া হবে, তবে সফরের কাঠামো অপরিবর্তিত থাকবে।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আ. লীগের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল : রাশেদ খান Feb 05, 2026
img
মুস্তাফিজকে দলে নেওয়ার পর প্রতিক্রিয়া জানালেন লাহোরের মালিক Feb 05, 2026
img
এবারের নির্বাচন হচ্ছে চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন : ডা. তাহের Feb 05, 2026
img
‘এপস্টেইন’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ! Feb 05, 2026
img
আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: তাহের Feb 05, 2026
img

শেখ মনিরুল আলম টিপু

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াই আমার স্বপ্ন: মঈন আলী Feb 05, 2026
img
রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানাল ভারত Feb 05, 2026
img
গ্যাব্রির সঙ্গে চুক্তি নবায়ন করল বায়ার্ন মিউনিখ Feb 05, 2026
img
আইনি বিপাকে মনোজ বাজপেয়ী! Feb 05, 2026
img
প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি আরব ও তুরস্কের Feb 05, 2026
img
অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি! Feb 05, 2026
img
বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার Feb 05, 2026
img
১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে শামা ওবায়েদের ইশতেহার ঘোষণা Feb 05, 2026
img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026
img
গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026
img
টিআরপি তালিকায় যুগ্ম শীর্ষে পরশুরাম ও পরিণীতা Feb 05, 2026
img
আইসিসি পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026