‘আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে’

‘মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে দেশের একটি গণমাধ্যমে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই।’ কথাগুলো চলতি বছরের ৪ সেপ্টেম্বর বলেছিলেন শরিফ ওসমান হাদি। 
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাদির সংগঠন ইনকিলাব মঞ্চও রাত ৯টা ৪৬ মিনিটে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এরপর সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবতরণের প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এরপর ওসমান হাদির মাথায় একটি জরুরি অস্ত্রোপাচারের প্রয়োজনের কথা জানায় চিকিৎসক দল। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচার অনুমতি দেয় হাদির পরিবার।

এ তথ্য নিশ্চিত করে তখন ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এডমিন পোস্টে বলা হয়, ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

খুনিরা গ্রেফতার না হওয়া শাহবাগে অবস্থান করার ঘোষণা দেওয়া হয়। ওই পোস্টে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হুঁশিয়ারে দেওয়া হয়। এতে আরও বলা হয়, খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেফতারপূর্বক ফেরত আনতে হবে।

এর আগে বুধবার রাতেই প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘বিস্ট গেমস সিজন থ্রি’-তে অংশ নিতে পারবেন বাংলাদেশিরা Feb 02, 2026
img
৪ লাখ ৬৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন Feb 02, 2026
img
৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের Feb 02, 2026
img
প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহ’র Feb 02, 2026
img
দায়িত্ব পেলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন: তারেক রহমান Feb 02, 2026
img
কারচুপির ষড়যন্ত্র জনগণ রুখে দেবে : দুলু Feb 02, 2026
img

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ Feb 02, 2026
img
ফের আলোচনায় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান Feb 02, 2026
img
ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করল ইরান Feb 02, 2026
img
৫ দশকের কর্মজীবনে প্রথম গ্র্যামি জিতলেন স্টিফেন স্পিলবার্গ Feb 02, 2026
img
এই সিদ্ধান্ত কঠিন হলেও দরকারি: ম্যাচ বয়কট নিয়ে ইউসুফ Feb 02, 2026
img
সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো : তারেক রহমান Feb 02, 2026
img
সায়ক চক্রবর্তীর বিফ স্টেক বিতর্কে, তোলপাড় টলিপাড়া! Feb 02, 2026
img
হ্যাজেলউডের বিশ্বকাপে খেলার বিষয়ে অস্ট্রেলিয়ার নতুন ঘোষণা Feb 02, 2026
img
স্বামীর অসুস্থতায় আবেগঘন পাপিয়া সেন Feb 02, 2026
img
মেকআপ রুমে শিল্পীকে হেনস্থার অভিযোগ! পরিচালক অর্ক গাঙ্গুলীর নিশানা কি সায়কের দিকে? Feb 02, 2026
img
আবারও লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা : নাহিদ ইসলাম Feb 02, 2026
img
জানুয়ারিজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি দেশের ৭ টি ব্যাংকে Feb 02, 2026
img
‘ইশক কা ফিভার’-এর সুরে ফিরলেন বিশাল-গুলজার-অরিজিৎ Feb 02, 2026
img

জামায়াতের উদ্দেশে রিজভী

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? Feb 02, 2026