হাদির হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসি কার্যকরের দাবি আলোচিত বই বিক্রেতা টিপু সুলতানের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদের ভারত থেকে ফেরত এনে শাহবাগে প্রকাশ্য ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন আলোচিত বই বিক্রেতা টিপু সুলতান।

আজ (শুক্রবার) দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশে এসে সাংবাদিকদের কাছে তিনি এ দাবির কথা জানান। 

টিপু সুলতান বলেন, আমাদের বীর সন্তান ওসমান হাদির হত্যাকারীদের বিচার করতেই হবে। বিচার করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হবো। ভারত থেকে ফেরত এনে হত্যাকারীদের শাহবাগে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। যেন আর কোনো বিপ্লবীকে কেউ হত্যার সাহস না দেখাতে পারে। 

ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে গতরাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের পর আজ (শুক্রবার) সকাল থেকেও শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ চলছে। মিছিল স্লোগানে উত্তাল শাহবাগ। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধরা। 

শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। দেশের বিভিন্ন জেলাতেও শুরু হয় বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে। হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হয়নি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। 

ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছে অন্তর্বতী সরকার। 

 গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বত্রন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। 

আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে তার মরদেহ। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহিদ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজশীর বিচ্ছেদের পরও উষ্ণতা অটুট, জানালেন মা শকুন্তলা! Feb 03, 2026
img
ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের Feb 03, 2026
img

জামায়াত আমিরকে রিজভী

কদিন পর হয়তো বলবেন, গোলাম আজমই স্বাধীনতার ঘোষক Feb 03, 2026
img
আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি Feb 03, 2026
img
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আনলেন সুচন্দ্রা! Feb 03, 2026
img
এশিয়ান ইনডোরে শুধুই ইমরানুর, নেই কোনো পদকজয়ী Feb 03, 2026
img
পিএসএলে প্রথমবারের মতো নাম লেখালেন স্মিথ! Feb 03, 2026
img
শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমের প্রতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Feb 03, 2026
img
ভাইরাল হয়ে টিকটকারও আসছেন অভিনয়ে, কী বললেন জোভান? Feb 03, 2026
img
আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল: কামরান আকমল Feb 03, 2026
img
স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টায় খালিদুজ্জামানের মন্তব্য Feb 03, 2026
img
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু Feb 03, 2026
img
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Feb 03, 2026
img
কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ Feb 03, 2026
img
পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন Feb 03, 2026
img

ভরিতে ১৭৫ টাকা

এবার বাড়ল রুপার দাম Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন" Feb 03, 2026
ভারত-চীন সম্পর্ক কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র Feb 03, 2026
img
জামায়াত আমিরের বক্তব্যে সালাহউদ্দিনের কড়া প্রতিবাদ Feb 03, 2026