বিএনপির সঙ্গে ৭ দলের বৈঠক, আসন ছাড় পাচ্ছেন মান্না-পার্থ-সাকি

আসছে সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি এবং ঢাকা-১৭ আসনে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে আসনে ছাড় দেওয়ার আভাস দিয়েছে বিএনপি।

এরই মধ্যে তিনজনকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। বাকি নেতাদের ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা হবে।

যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে ধারাবাহিক ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি, গণফোরাম এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি।

বৈঠক সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিনের মধ্যে শরিকদের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। শরিকদের সঙ্গে যেসব আসনে বিএনপির সমঝোতা হবে, সেসব আসনে ধানের শীষের দলীয় প্রার্থী তুলে নেওয়া হবে। এ ছাড়া যাদের এবার মনোনয়ন দেওয়া যাচ্ছে না, তাদের সংসদের উচ্চকক্ষে ও জাতীয় সরকারে মূল্যায়ন করবে বিএনপি।

গতকালের বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। প্রতি বৈঠক আধা ঘণ্টার বেশি সময় ধরে চলে। এর আগে গত বুধবার ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটকে একটি করে আসনে ছাড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। আজ শুক্রবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাম গণতান্ত্রিক ঐক্য, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপিসহ আরও দু-একটি দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সব দলের সঙ্গে বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি।

নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের দলের চাহিদা ছিল ১০টি আসন। তবে বিএনপি দু-একটি আসনে সমর্থন দিতে পারে। বৈঠকে ঢাকা-৮ আসনের বদলে ঢাকা-১২ আসন ছাড় দেওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, খোলামেলা ও ইতিবাচক আলোচনা হয়েছে। আমাদের বিকল্প প্রস্তাবটি ইতিবাচকভাবে নিয়েছে বিএনপি। এর বাইরে আরও চার-পাঁচটি আসন নিয়ে আলোচনা করেছি।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আলোচনা এখনও চলমান। আমাদের আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না, তারা সমর্থন দেবে বলে জানিয়েছে। এ ছাড়া আরও কিছু আসনে আমাদের নিজস্ব প্রার্থী থাকবে। এ ব্যাপারে বিএনপির কোনো আপত্তি নেই বলেও জানিয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, ২০১৮ সালের জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছি। এরপর থেকেই বিগত সময়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছি। যুগপৎ আন্দোলনের প্রতিশ্রুতি ও জাতীয় সরকার গঠনের বিষয়টি তুলে ধরেছি। তবে বিএনপি স্পষ্টভাবে কিছু বলেনি।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, আগামী দু-তিন দিনের মধ্যে আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিএনপি। 

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026