সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়ে ভয়ংকর : গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়ে সমাজের জন্য আরো বিপজ্জনক। যেকোনো রাজনৈতিক শাসন মানুষকে দমন করতে পারে, কিন্তু সাম্প্রদায়িক শক্তি দেশের অভ্যন্তরীণ সংহতি ধ্বংস করতে পারে। এটি দেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর নগরে শ্রী শ্রী রাধামাধব জিউ মন্দিরে অনুষ্ঠিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের শান্তি ও অগ্রগতির জন্য সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন ও বিদ্বেষ কখনো সমাধান আনতে পারে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চাইছে। একটি সংসদ ও সরকার গঠনই এখন গুরুত্বপূর্ণ, যা জনগণের কাছে জবাবদিহি রাখবে।

তিনি আরো বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব এবং নির্বাচিত প্রতিনিধিরা দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার পথ।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক নেতারা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ভক্তরা।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026