হাদির ঘটনা-গণমাধ্যমে হামলা: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান সাকি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড ও রাজধানীতে গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। একই সঙ্গে হত্যাকারী ও হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির নেতারা।


শুক্রবার (১৯ ডিসেম্বর) গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটের কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

পরে এক বিবৃতিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতেই হবে। গণমাধ্যমের ওপর আক্রমণ ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ও তাদের দেশি-বিদেশি দোসররা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।

এদিকে হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, শহীদ শরিফ ওসমান হাদির ওপর হামলা দেশের গণতান্ত্রিক রাজনীতির ওপর সরাসরি আঘাত। হত্যাকারীদের গ্রেফতার, তদন্ত ও বিচারের আওতায় আনা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব ছিল, কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন।

তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যুর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও স্বরাষ্ট্র উপদেষ্টার ছিল। সেই দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, এই ধরনের সহিংসতা ও নৈরাজ্য আসন্ন নির্বাচনকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

টিজে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026