বিবাহিত হয়ে কুমারি পরিচয়: মিলা ও তার বাবাকে আদালতে তলব

সংগীত শিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলা ও তার বাবা শহিদুল ইসলামকে তলব করেছেন আদালত। আগের বিয়ে গোপন করে কুমারি পরিচয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে বাবা-মেয়েকে তলব করে আদালত।

বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ জসিম মেয়ে-বাবাকে ১১ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন আল কাইয়ুম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর একই আদালতে প্রথম বিয়ে গোপনের অভিযোগে মিলার বিরুদ্ধে মামলা করেন তার সাবেক স্বামী এসএম পারভেজ সানজারি। সেই মামলাটি তদন্তের পর পল্লবী থানার এসআই মো. জহিরুল ইসলাম অভিযোগপত্র জমা দেন। এতে মিলাকে অভিযুক্ত করা হয়। এতে আদালত মিলা ও তার বাবাকে তলব করেছে।

মামলার বাদী পারভেজ সানজারি অভিযোগ করেন, ২০১৭ সালের ১২ মে মিলাকে বিয়ের পর তার বিভিন্ন বিরক্তিকর অভ্যাস ধরা পড়ে। এতে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। যার কারণে তাদের দাম্পত্য কলহ শুরু হয়।

সেই সুযোগে মিলা ২০১৭ সালের ৫ অক্টোবর যৌতুক আইনে সানাজারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। জামিন পাওয়ার পর ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক প্রদান করেন। পরে বাদীকে হত্যার জন্য ২০১৯ সালের ২ জুন এসিড নিক্ষেপ করেন। ওই ঘটনায় একটি মামলা করেছেন পারভেজ।

এরপর বাদী জানতে পারেন, তার সাবেক স্ত্রী মিলা ২০০২ সালের ৩১ জুলাই লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম নুরুল হুদার ছেলে আবির আহম্মেদকে বিবাহ করেন। যা মিলা এবং তার বাবা শহিদুল ইসলাম গোপন করে মেয়েকে কুমারি পরিচয়ে বাদীর সঙ্গে বিবাহ সম্পন্ন করে প্রতারণা করেন।

এ ছাড়া প্রথম বিয়েতে জন্ম তারিখ ১৯৮৪ সালের ২৬ মার্চ উল্লেখ করলেও বাদীর সঙ্গে বিয়েতে প্রতারণাপূর্বক ১৯৮৫ সালের ২৬ মার্চ উল্লেখ করেন।

প্রসঙ্গত, একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে মিলার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৭ সালের ১২ মে বিয়ে করেন তারা। তবে একসময় সেই বিয়েতে নেমে আসে অশান্তি। এরপর আলাদা হয়ে যান দুজনই।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026