চাকরিতে যোগ দিলেন না ভারতে হিজাব টেনে খুলে দেয়া সেই নারী চিকিৎসক

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাতে এক মুসলিম নারী চিকিৎসকের হেনস্তা হওয়ার ঘটনার রেশ এখনও কাটেনি। মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র নেয়ার সময় হিজাব টেনে নামানোর ঘটনার শিকার মুসলিম চিকিৎসক নুসরাত পারভীন চাকরিতে যোগ দেননি। যদিও শনিবার (২০ ডিসেম্বর) ছিল তার কাজে যোগ দেয়ার শেষ দিন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, গত ১৫ ডিসেম্বর নবনিযুক্ত আয়ুষ চিকিৎসকদের (আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও ইউনানি) নিয়োগপত্র বিতরণের সময় নুসরাত পারভীন যখন মঞ্চে গিয়ে নিয়োগপত্র নিতে এগিয়ে যান তখন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার হিজাব টেনে নামিয়ে দেন। নুসরাত পারভীন পাটনার সরকারি তিব্বি কলেজ ও হাসপাতালের স্নাতকোত্তর শিক্ষার্থী।

নুসরাত পারভীনের এক বন্ধুর ভাষ্য অনুযায়ী, পাটনা সদর এলাকার সাবলপুরের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তার কাজে যোগ দেয়ার কথা ছিল। এর আগে জেলা সিভিল সার্জন অবিনাশ কুমার সিংয়ের কাছে রিপোর্ট করার কথা ছিল তার।

তবে জেলা সিভিল সার্জন অবিনাশ কুমার সিং বলেন, ‘আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল কাজে যোগ দেয়ার শেষ সময়। কিন্তু তিনি আসেননি। তবে এর মানে এই নয় যে তিনি পরে যোগ দিতে পারবেন না। স্বাস্থ্য দপ্তর অনুমতি দিলে তার কাজে যোগ দেয়ার সুযোগ থাকতে পারে। এতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।’

এদিকে এই ঘটনার পর থেকেই রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-সহ সমাজের বিভিন্ন অংশ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আচরণের তীব্র সমালোচনা চলছে। গীতিকার ও কবি জাভেদ আখতার এ ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন।

তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেন, ওই নারী চাইলে চাকরি না-ও নিতে পারেন অথবা ‘নরকে যেতে পারেন’।

অবশ্য এই ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারিও। তিনি নুসরাত পারভীনকে মাসিক ৩ লাখ রুপি বেতনে ঝাড়খণ্ডে সরকারি চাকরির প্রস্তাব দিয়েছেন। আনসারি বলেন, ‘বিহারে নারী চিকিৎসক ডা. নুসরাত পারভীনের সঙ্গে ঘটে যাওয়া অমানবিক ও লজ্জাজনক ঘটনাটি পুরো দেশকে নাড়া দিয়েছে। হিজাব টেনে নামানো শুধু একজন নারীকে অপমান নয়, এটি সংবিধান ও মানবতাকেও অপমান করার শামিল। ঝাড়খণ্ডে আমরা কন্যা ও চিকিৎসকদের সম্মানের প্রশ্নে কোনও আপস করি না। আমরা তাকে মাসিক ৩ লাখ রুপি বেতনে সরকারি চাকরি, পছন্দের পোস্টিং, পূর্ণ নিরাপত্তা ও সম্মানজনক কর্মপরিবেশ দিতে প্রস্তুত।’

ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনার জন্য বিহারের মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন এবং তাকে ভুক্তভোগী ওই নারী চিকিৎসকের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026
img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026
img
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা Feb 07, 2026
img
পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী Feb 07, 2026
img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026