কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের দুই অঙ্গরাজ্যের রাজধানী পশ্চিমবঙ্গের কলকাতা এবং ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ করেছে স্থানীয় দুটি সংগঠন। 

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তাদের সুরক্ষার দাবিতে, শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় সময় বিকেল ৪টার দিকে কলকাতার বেগ বাগান ও পার্ক সার্কাস সাত রাস্তার মোড়ে জড়ো হয় 'বাংলাপক্ষ' নামে একটি সংগঠনের শতাধিক নেতাকর্মী। পরে, বাংলাদেশ উপ দূতাবাসের দিকে মিছিল নিয়ে গেলে তাদের আটকে দেয় কলকাতা পুলিশ।  

এ সময়, সংগঠনটির সদস্যরা দাবি জানান, যেভাবে ৭১ সালে বাংলাদেশের পরিস্থিতির ওপর সরাসরি হস্তক্ষেপ করেছিল ভারত, সেভাবেই বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আবারও হস্তক্ষেপ করতে হবে। 

এর আগে, শুক্রবার (১৯ ডিসেম্বর) ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে ত্রিপরা মোথা-র যুব শাখা ইয়ুথ ত্রিপরা ফেডারেশন (ওয়াইটিএফ)।

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সেভেন সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবং ময়মনসিংহে এক সংখ্যালঘুকে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে, এদিন দুপুরে সংগঠনটির কয়েকশ নেতাকর্মী হাইকমিশনের দিকে মিছিল করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে।

পরে, এক সমাবেশে বক্তব্যে ইয়ুথ ত্রিপরা ফেডারেশন সভাপতি সুরজ দেববর্মা বলেন, এই বিক্ষোভ কোনও রাজনৈতিক এজেন্ডা নয়, বরং জনসাধারণের অনুভূতির প্রতিফলন। 

তিনি অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে ভারতীয় হাইকমিশনকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন। বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিসের সামনে থেকে আমরা একটি বার্তা পাঠাতে চাই। আমি তাদের মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ কীভাবে তৈরি হয়েছিল। 

পরে, সাংবাদিকদের সাথে আলাপকালে দেববর্মা আরও বলেন, সীমান্তের ওপার থেকে যে সাম্প্রতিক বিবৃতিগুলি আসছে তা গভীর উদ্বেগজনক। বাংলাদেশের নেতাদের দ্বারা ভারতের উত্তর-পূর্বাঞ্চল দখলের বিষয়ে করা মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক। 

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা ও আগরতলায় পর পর বিক্ষোভ ও আন্দোলন যথেষ্ট হুমকির মুখে ফেলেছে দূতাবাসে কর্মরতদের। যদিও ভারত সরকার বিষয়টি নিয়ে দুই রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অঙ্গীকার করেছেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026