ভিসা জটিলতায় কর্মীদের সতর্ক করল প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপল

যুক্তরাষ্ট্রে কর্মরত ভিসাধারী কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলতে সতর্ক করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপল। ভিসা নবায়ন ও পুনঃপ্রবেশ প্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্বের আশঙ্কায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ও অ্যাপলের পক্ষে কাজ করা অভিবাসন আইন সংস্থাগুলো কর্মীদের এই পরামর্শ দিয়েছে। গুগলের প্রতিনিধিত্ব করছে বিএএল ইমিগ্রেশন ল। আর অ্যাপলের পক্ষে কাজ করছে ফ্র্যাগোমেন।

প্রতিবেদনে দেখা গেছে, এসব আইন সংস্থার পাঠানো অভ্যন্তরীণ স্মারকে বলা হয়েছে, যেসব কর্মীর বৈধ এইচ-১বি ভিসা স্ট্যাম্প নেই তাদের আপাতত যুক্তরাষ্ট্রের বাইরে না যাওয়াই ভালো।

ফ্র্যাগোমেনের এক স্মারকে বলা হয়, সাম্প্রতিক পরিবর্তন ও অনিশ্চিত পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে ফেরার সময় দীর্ঘ বিলম্ব হতে পারে। তাই আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার জোর সুপারিশ করা হচ্ছে।

এই সতর্কতার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিজনেস ইনসাইডারকে জানান, এখন প্রতিটি ভিসা আবেদন আরও গভীরভাবে যাচাই করা হচ্ছে। নিরাপত্তা যাচাইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্যালন ম্যাগাজিন জানিয়েছে, ডিসেম্বর মাসে ভিসা নবায়নের জন্য নিজ দেশে যাওয়া শতাধিক ভারতীয় প্রযুক্তি পেশাজীবীর দূতাবাস অ্যাপয়েন্টমেন্ট বাতিল বা পুনর্নির্ধারণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের নতুন নিয়মের কারণেই এমনটি হয়েছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে ভিসাধারী কর্মীদের ঝুঁকি বেড়েছে। একবার দেশ ছাড়লে নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্রে ফেরা অনিশ্চিত হয়ে উঠতে পারে। এতে চাকরি, বাসস্থান ও পরিবারের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এর আগে গত সেপ্টেম্বরেও একই ধরনের সতর্কতা দিয়েছিল বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তখন হোয়াইট হাউস ঘোষণা দেয়, এইচ-১বি ভিসার জন্য নিয়োগকর্তাদের অতিরিক্ত এক লাখ ডলার ফি দিতে হবে। সে সময়ও ভিসা প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত অনেকটাই নির্ভরশীল অভিবাসী কর্মীদের ওপর। গুগল, অ্যাপলসহ বড় কোম্পানিতে বিপুলসংখ্যক বিদেশি প্রকৌশলী ও গবেষক কাজ করেন। ভিসা জটিলতা দীর্ঘ হলে এর প্রভাব উদ্ভাবন ও উৎপাদনশীলতার ওপর পড়তে পারে।

এ বিষয়ে গুগল ও অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ। তবে প্রতিষ্ঠান দুটি কোনো মন্তব্য করেনি।

বর্তমান পরিস্থিতিতে অভিবাসন বিশেষজ্ঞরা কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করা। ভিসার কাগজপত্র হালনাগাদ রাখা এবং নিয়োগকর্তার আইনি পরামর্শ নিয়মিত নেওয়ার কথাও বলা হচ্ছে।

ভিসা প্রক্রিয়ার এই অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো প্রযুক্তি পেশাজীবীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026