তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এদিকে ধাপে ধাপে নির্বাচনী কার্যক্রম গুছিয়ে আনছে বিএনপি। এরই মধ্যে প্রায় ২৭৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তনও করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। যে কোনো মূল্যে ধানের শীষের বিজয় চান তারেক রহমান।

এ লক্ষ্যে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে বিএনপি। যেখানে বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রার্থীদের করণীয় বিষয়ে অবহিত করেন।

বিশেষ করে জনসম্পৃক্ত অতিগুরুত্বপূর্ণ আট দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সবশেষ শনিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৯০ জন এমপি প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার দুদিন সম্ভাব্য প্রার্থীদের ডেকে নির্দেশনা দেওয়া হয়। অবশ্য বিএনপি ও এমপি প্রার্থীরা বলছেন, এই বৈঠক মূলত ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অর্থাৎ সব দিক সামলেই দলটি ক্ষমতার মসনদে ফেরার লড়াইয়ে নিজেদের প্রস্তুত করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা। যার অংশ হিসেবে এখন ভোট সামনে রেখে এরই মধ্যে প্রাথমিকভাবে মনোনীত দলের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের ডেকে বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার আগেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শেষ করতে চায় বিএনপি।

জানা গেছে, গতকাল তৃতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ের কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দিতে ধারাবাহিক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়। সভায় সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়াও মোট ৯০ জনের মতো প্রার্থী উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ ছাড়া দিনব্যাপী বৈঠকে নির্বাচনী প্রচারসহ বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ, জুবায়ের বাবু ও জামাল হোসেন মজুমদার। সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ থেকে শুরু করে পূরণ ও জমাদান এবং আচরণবিধির বিষয়টি তত্ত্বাবধান করছেন নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মো. জকরিয়া। বৈঠকে সন্ধ্যায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

বিনা বেতনে স্নাতকোত্তর পর্যন্ত নারীর পড়াশোনার প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img

বিএনপির নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি Feb 06, 2026
img
তারেক রহমান যে কারণে বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান’ Feb 06, 2026
img
'করবো কাজ, গড়বো দেশ': বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার Feb 06, 2026
img
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল করবে বিএনপি Feb 06, 2026
img
‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Feb 06, 2026
img
২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

প্রাথমিক-মাধ্যমিকের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ২৩ Feb 06, 2026
img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026
img
হাদি হত্যার বিচার করা হবে : শফিকুর রহমান Feb 06, 2026
img
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬, তদন্ত কমিটি গঠন Feb 06, 2026