বিয়ের আট বছর পর বিচ্ছেদের কথায় মুখ খুললেন বিন্দু

পারিবারিক আয়োজনে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর দীর্ঘদিন আড়ালে ছিলেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। বিয়ের পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও এত দিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি। অবশেষে সেই নীরবতা ভাঙলেন বিন্দু।

দেশের এক টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে সঞ্চালকের সরাসরি প্রশ্নের জবাবে বিন্দু জানান, তার বিবাহবিচ্ছেদ হয়েছে।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’ কবে—এই প্রশ্নে তিনি জানান, ২০২২ সালে।

বিয়ের অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে বিন্দু বলেন, আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোর কারণেই অনেকে এখনো তাকে বিবাহিত মনে করেন। তবে স্পষ্ট করে তিনি বলেন, তিনি বিবাহিত নন।

তার ভাষায়, সংসারের সময়টা খুব দীর্ঘ ছিল না, তবে মাঝখানে দীর্ঘ এক বিচ্ছেদের সময় পার করতে হয়েছে।

কবে থেকে আলাদা ছিলেন—এ প্রশ্নে বিন্দু জানান, ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। বিচ্ছেদের কারণ জানতে চাইলে তিনি তা প্রকাশ না করার সিদ্ধান্তের কথা বলেন। অন্য একজনের জীবনের সঙ্গে বিষয়টি জড়িত উল্লেখ করে তিনি জানান, সম্মানের জায়গা থেকেই তিনি কারণ ব্যাখ্যা করতে চান না।

অভিনয় ছেড়ে দেওয়ার প্রসঙ্গে বিন্দু বলেন, ‘এতে কোনো চাপ ছিল না। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন সংসারে সময় দেওয়ার জন্য কাজ থেকে সরে দাঁড়াতে। তার মতে, একজন সাধারণ মানুষের মতো পারিবারিক জীবন যাপন করার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত এসেছিল।’

২০১৪ সালের অক্টোবরে বিয়ের পর আনুষ্ঠানিকভাবে মিডিয়া ছাড়েন আফসান আরা বিন্দু। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে একটি ম্যারাথনে তাকে দেখা গেলেও অভিনয়ে নিয়মিত ফেরেননি।
২০২২ সালে আরিফিন শুভর সঙ্গে ‘উনিশ২০’ সিনেমায় অভিনয় করলেও এরপর আর নিয়মিত হননি তিনি।



২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে পরিচিতি পাওয়া বিন্দু পরে নাটক ও সিনেমায় কাজ করেন। বড় পর্দায় তার অভিষেক হয় ‘দারুচিনি দ্বীপ’-এর মাধ্যমে। এরপর ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘এই তো প্রেম’-সহ বেশ কয়েকটি কাজে অভিনয় করেন তিনি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026