ছায়ানটে হামলায় কোয়েল ও চিরঞ্জিৎ এর প্রতিক্রিয়া!

শুক্রবার গভীর রাতে ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’ ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার ফলে শুধু বাংলাদেশের শিল্পীদের মধ্যে নয়, ওপার বাংলার শিল্পীদের মাঝেও গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষত, ভারতীয় টালিউড তারকা ও সংগীতশিল্পীরা এই অপ্রত্যাশিত হামলার কড়া সমালোচনা করেছেন।

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বাংলাদেশে ঘটে চলা এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু এখন সেই সব মূল্যবান ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্প-সংস্কৃতির অঙ্গন সব কিছুই পুড়িয়ে নষ্ট করা হচ্ছে। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ফলে দুই দেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরো যোগ করেন, বারবার বিনোদন দুনিয়ার ওপর আঘাত আসছে, যা একেবারেই কাম্য নয়। জানি না এর শেষ কোথায়!

এদিকে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এই হামলার ঘটনায় খুবই মর্মাহত হয়েছেন। তিনি বলেন, বিনোদন দুনিয়া সব ধরনের হিংসার ঊর্ধ্বে থাকা উচিত। সেখানেও যদি মৌলবাদী চিন্তাভাবনা ঢুকে পড়ে, তবে এর থেকে দুঃখের আর কিছুই হতে পারে না।



তিনি নিজের নতুন ছবি ‘মিতিন মাসি’র প্রসঙ্গ তুলে বলেন, যদি মিতিন মাসি আমাদের মাঝে থাকতেন, তিনি এই ধরনের অমানবিক ঘটনার পেছনে থাকা প্রকৃত অপরাধীদের ধরতেন এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করতেন।

নাট্যকার অবন্তী চক্রবর্তীও এই ঘটনার পর দেশের শিল্প-সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। তিনি বলেন, দুই বাংলার শিল্পীদের যে ঐতিহ্যগত মেলবন্ধন ছিল, সেই সব দিন কি আর ফিরে আসবে? এই ঘটনার পর আমি ভীষণভাবে আশঙ্কিত। তবে আমার বিশ্বাস, সবার ওপরে মানুষ সত্য।

ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর শনিবার রাতে একটি মামলা করা হয়।

মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ থানায় লিখিত অভিযোগ করেছেন।

সূত্র-আনন্দবাজার 

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026