কনসার্টে গায়কের সঙ্গে নাচল রোবট

বিশ্বব্যাপী রোবটের ব্যবহার শুধু বেড়েই চলছে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রোবট ব্যবহার করা হচ্ছে না। এবার চীনে এক কনসার্টে ‘সহশিল্পী’ হিসেবে কয়েকটি রোবটকে বেঁছে নিয়েছেন এক গায়ক। যেটি তার সঙ্গে গানের তালে তালে নেচেছে। রোবটের পাশাপাশি ছিল মানব নৃত্যশিল্পীরাও। তবে সবার নজর ছিল এসব রোবটে।

সংবাদমাধ্যম ফিউচারিজম জানিয়েছে, চীনের চেংডুতে ‘বেস্ট প্লেস ট্যুর’ কনসার্টে রোবট ব্যবহার করা হয়। রোবটগুলোর শরীরে পরানো হয়েছে পোশাক। যা এগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে।

‘ওপেন ফায়ার’ নামে একটি গানের তালে তালে নাচে তারা। মানুষদের পাশপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে রোবট যে ব্যবহার করা যায়, সেটি দেখানো ছিল এ কনসার্টের অন্যতম লক্ষ্য।

পারফরমেন্সের ভিডিওটি এক্স এবং ইনস্টাগ্রামে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি টেসলার মালিক ইলন মাস্কও এটি দেখে মন্তব্য করেছেন,  "অসাধারণ"। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি এতো বেশি শেয়ার হয়েছে যে, সবাই এখন চীনের রোবট প্রযুক্তির সাথে আমেরিকার টেসলা 'অপ্টিমাস'-এর তুলনা করছে।

সামাজিকমাধ্যমে একজন লিখেছেন, “নৃত্যশিল্পীদের জায়গা নিয়ে নিলো কৃত্রিম বুদ্ধিমত্তা। রোবটগুলোর নাচ দেখুন!” আরেকজন লিখেছেন, “২০২৬ সালে হয়ত রোবটের ব্যবহার আরও দেখা যাবে।”

তবে কিছু মানুষ আবার মন্তব্য করেছেন, তাদের কাছে মানব নৃত্যশিল্পীদের পারফরমেন্সই বেশি সাবলীল মনে হয়।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026