হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে আমন্ত্রণ পাওয়া অবিশ্বাস্য এক অভিজ্ঞতা: মল্লিকা শেরওয়াত

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত মানেই পর্দায় সাহসী উপস্থিতি। তার এমন ভাবমূর্তিই পরিচিতি। তবে অভিনেত্রী এবার একেবারেই ভিন্ন এক কারণে আলোচনায় উঠে এসেছেন।

ঐতিহ্যবাহী মার্কিন হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে উপস্থিত হয়ে চমকে দিয়েছেন তার ভক্ত-অনুরাগীদের। সম্প্রতি সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করে নিয়েছেন মল্লিকা শেরওয়াত।

‘মার্ডার’ সিনেমার মাধ্যমে রাতারাতি পরিচিতি পাওয়া অভিনেত্রী সাহসী চরিত্র ও ভিন্নধর্মী উপস্থিতির জন্য একসময় নিয়মিত আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে তার অভিনীত ছবিগুলো তেমন দর্শক টানতে পারেনি। সর্বশেষ তাকে দেখা গেছে, ‘ভিকি বিদ্যা কা উও বালা ভিডিও’ সিনেমায়, যেখানে তিনি ছিলেন পার্শ্বচরিত্রে। সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী তৃপ্তি দিমরি।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী আয়োজন হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনার। প্রতি বছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্টলেডির তত্ত্বাবধানে এ নৈশভোজের আয়োজন করা হয়। উচ্চপর্যায়ের খুবই সীমিতসংখ্যক অতিথি এ অনুষ্ঠানে আমন্ত্রিত হন। এমন মর্যাদাপূর্ণ আয়োজনে এবার আমন্ত্রিত অতিথিদের তালিকায় জায়গা করে নেন বলিউডের ‘মার্ডার’খ্যাত অভিনেত্রী মল্লিকা শেরওয়াত।

সামাজিক মাধ্যমে শেয়ার করা পোস্টে অভিনেত্রীকে দেখা যায়, হোয়াইট হাউসের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছেন মল্লিকা শেরওয়াত। আরেক ছবিতে সন্ধ্যার আয়োজনে ফার জ্যাকেট ও গোলাপি পোশাকে ধরা দেন তিনি। শুধু ছবি নয়, অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভাষণের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন মল্লিকা। সেখানে অভিনেত্রী লিখেছেন, হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে আমন্ত্রণ পাওয়া সম্পূর্ণভাবেই অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। আমি কৃতজ্ঞ।

অভিনেত্রীর সামাজিক মাধ্যমে পোস্ট করা সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। কমেন্ট বক্সে নেটিজেনদের প্রশংসা যেমন ছিল, ঠিক তেমনই ছিল কটাক্ষও। অনেকেই মল্লিকার লুক ও অর্জনের প্রশংসা করে শুভকামনা জানিয়েছেন। আবার কেউ কেউ ব্যঙ্গাত্মক প্রশ্নও তুলেছেন। এক নেটিজেন লিখেছেন— অভিনন্দন! তবে আপনি কীভাবে আমন্ত্রণ পেলেন, সেটি জানতে কৌতূহল হচ্ছে। আরেক নেটিজেন লিখেছেন—সবই লোকদেখানো।

তবে অভিনয়ের সাফল্য-ব্যর্থতার হিসাব ছাপিয়ে এবার হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে উপস্থিতি মল্লিকা শেরওয়াতকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026