ছোট ঋণে প্রভিশনের হার কমাল কেন্দ্রীয় ব্যাংক

স্বল্পমেয়াদি কৃষি এবং কুটির, ক্ষুদ্র ও ছোট ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ জাতীয় সাধারণ ঋণ ও দুই মাস পর্যন্ত বকেয়া ঋণে (স্পেশাল মেনশন) বিপরীতে দশমিক ৫০ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। এতদিন যা ১ ও ৫ শতাংশ হারে রাখতে হচ্ছিল। গতকাল রোববার এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়। গত বছরের নভেম্বরে এক নির্দেশনার মাধ্যমে সব ধরনের ঋণে অভিন্ন প্রভিশন রাখার বিধান করা হয়। এতে অনেক ব্যাংক এখন ক্ষুদ্র ঋণে নিরুৎসাহিত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে নতুন নির্দেশনায় এসব ঋণে প্রভিশনের হার কমানো হয়েছে।  

আওয়ামী লীগ সরকার পতনের পর ঋণখেলাপির শর্ত কঠোর করেছে কেন্দ্রীয় ব্যাংক। আবার কৌশলে খেলাপি ঋণ নিয়মিত দেখানোর সুযোগও বন্ধ করা হয়েছে। এতে খেলাপি ঋণ দ্রুত বেড়ে গত সেপ্টেম্বর শেষে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা হয়েছে। মোট ঋণের যা ৩৫ দশমিক ৭৩ শতাংশ। এ সময় ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে রেকর্ড তিন লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকা।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, যে কোনো ঋণ বিতরণের সময়ই ব্যাংকগুলোকে প্রভিশন রাখতে হয়। কোনো ঋণ বকেয়া হওয়ার পর দুই মাস পর্যন্ত এসএমএ হিসেবে বিবেচিত হয়। গত বছরের নির্দেশনার আগে সাধারণ ও এসএমএ এই দুই ক্ষেত্রে ঋণের ধরন অনুযায়ী আলাদা আলাদা হারে প্রভিশন রাখতে হতো। কৃষি ও ক্ষুদ্র ঋণে রাখতে হতো সবচেয়ে কম। অবশ্য এখনকার মতো তিন থেকে ছয় মাস মেয়াদোত্তীর্ণ সাব-স্ট্যান্ডার্ড বিবেচিত সব ঋণে ২০ শতাংশ প্রভিশনই রাখতে হবে। ছয় থেকে ১২ মাস পর্যন্ত মেয়াদোত্তীর্ণ ডাউটফুল বা সন্দেহজনক ঋণে ৫০ শতাংশ এবং ১২ মাসের বেশি মেয়াদোত্তীর্ণ মন্দ বা ক্ষতিজনক মানের ঋণে প্রভিশন রাখতে হবে শতভাগ।

গতকালের সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোকে এখন সব ধরনের নিয়মিত ঋণের বিপরীতে ১ শতাংশ এবং এসএমএ হওয়ার পর ৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হচ্ছে। স্বল্পমেয়াদি কৃষি ঋণের পাশাপাশি কুটির, ক্ষুদ্র এবং ছোট ঋণ বিতরণে ব্যাংকগুলোকে উৎসাহিত করতে এখন থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত দশমিক ৫০ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে।

চলতি বছরের জুন পর্যন্ত কৃষি খাতে ব্যাংকগুলোর ঋণ স্থিতি রয়েছে ৬০ হাজার ২৩২ কোটি টাকা। আর সিএমএসএমই খাতে রয়েছে তিন লাখ ১১ হাজার কোটি টাকা। এসএমএসএমই খাতের এ ঋণ মোট ঋণের মাত্র ১৭ দশমিক শূন্য ৬ শতাংশ। দুই বছর আগে যেখানে মোট ঋণের ১৯ শতাংশের বেশি ছিল সিএমএসএমই ঋণ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মোট ঋণের অন্তত ২৫ শতাংশ সিএমএসএমই খাতে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026
img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026
img
অবশেষে ফাঁস হল দিশা পাটানির প্রেমিকের চেহারা Feb 05, 2026
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026