নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে গায়িকা পৌষালী

ভারতের ইতিহাসে যারা সুফি সাধক হিসেবে বিশেষভাবে স্মরণীয়, তাদের মধ্যে অন্যতম হজরত নিজামুদ্দিন আউলিয়া। অনেকের কাছেই তিনি হযরত নিজামুদ্দিন নামে পরিচিত। প্রেম বা ইশকের মাধ্যমেই সৃষ্টিকর্তাকে পাওয়ার পথ-এই দর্শনই আজও মানুষকে অনুপ্রাণিত করে। তবে এই সুফি সাধকের জন্মবৃত্তান্ত নিয়ে ভুল তথ্য তুলে ধরে এবার বিতর্কে জড়ালেন জনপ্রিয় লোকশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়।

বাংলার অন্যতম জনপ্রিয় লোকগায়িকা পৌষালী। ‘সারেগামাপা’ খ্যাত এই শিল্পীর কণ্ঠের জাদুতে মুগ্ধ আট থেকে আশি। যদিও নানা কারণে প্রায়ই বিতর্কে জড়ান তিনি। কিছুদিন আগেই সিনিয়র শিল্পী জোজোর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন পৌষালী। এবার নেটপাড়ার নিশানায় উঠে এলো তার একটি মঞ্চ বক্তব্য।

সম্প্রতি মঞ্চে ‘ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা, সিলসিলা, এলো দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া’ গানটি পরিবেশন করছিলেন পৌষালী। গান শুরুর আগে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে কিছু কথা বলেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি।

পৌষালী বলেন, ‘তার (নিজামুদ্দিন আউলিয়া) নামে দিল্লিতে একটা দরগা আছে। এখন সবার হাতে মোবাইল, সত্যি-মিথ্যার যাচাই এখনই হয়ে যায়। গুগল আছে। কিন্তু আমরা তো গানটা শিখেছি, একটু না বললে গানটার প্রতিই অপমান করা হয়। হযরত নিজামুদ্দিন আউলিয়া-তার যখন পাঁচ বছর বয়স, তখন তার বাবা মারা যান। মায়ের হাত ধরে পূর্ব পাকিস্তান থেকে তিনি দিল্লিতে আসেন…’



এই বক্তব্যেই আপত্তি তোলেন নেটিজেনরা। ইতিহাস অনুযায়ী, পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়ে মায়ের সঙ্গে দিল্লিতে আসার তথ্য সঠিক হলেও তিনি পূর্ব পাকিস্তান থেকে আসেননি। হযরত নিজামুদ্দিন আউলিয়ার জন্ম উত্তরপ্রদেশের বদায়ুনে। এই তথ্য গুলিয়ে ফেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন গায়িকা।

একজন নেটিজেন লেখেন, ‘তিনি পূর্ব পাকিস্তান থেকে আসেননি। উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে এসেছিলেন। এসব তথ্য গুগলেই সহজে পাওয়া যায়।’ আরেকজন মন্তব্য করেন, ‘সবই ঠিক আছে, কিন্তু তিনি কোনও পাকিস্তান থেকে আসেননি। তার জন্ম উত্তরপ্রদেশের বদায়ুনে। আর তার জন্ম ১২৩৮ খ্রিস্টাব্দে-তখন পাকিস্তানের অস্তিত্বই ছিল না।’

যদিও এই বিতর্কে পৌষালীর পাশে দাঁড়িয়েছেন তার অনুরাগীরা। তাদের মতে, এটি অনিচ্ছাকৃত একটি ছোট ভুল। সেই ভুলকে বড় করে না দেখে, গায়িকার গানের মান ও পরিবেশনার দিকেই গুরুত্ব দেওয়া উচিত।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026