তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসের যুগসন্ধিক্ষণ : ফজলুল হক মিলন

গাজীপুর- ৫ আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়- এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণ। এমন প্রত্যাশা থেকেই তার আগমনকে কেন্দ্র করে দেশজুড়ে গণমানুষের জোয়ার নামবে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৩ নম্বর সেক্টরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

একেএম ফজলুল হক মিলন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অন্তত এক কোটি মানুষের সমাগম হবে। কারণ এটি শুধুমাত্র একজন নেতার দেশে ফেরা নয়, বরং ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব অনিবার্য। তার আগমন ঘিরে যে সংবর্ধনা সভার আয়োজন করা হচ্ছে, তা সফল করতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমদ সিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মুজিবুর রহমান।

সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালিকুজ্জামান বাবলু, বিএনপি নেতা ফরিদ আহমেদ মৃধাসহ গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পিএ/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026