ভারতে ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে হামলার হুমকি, বিমানবন্দরে সতর্কতা

লন্ডন থেকে ভারতের হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি প্লেনে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এর জেরে প্লেনটি অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা সংক্রান্ত নির্ধারিত সব প্রক্রিয়া চালু করে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হায়দ্রাবাদ বিমানবন্দর সূত্রে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

জানা যায়, সোমবার হিথরো বিমানবন্দর থেকে হায়দ্রাবাদের উদ্দেশে যাত্রা করা ব্রিটিশ এয়ারওয়েজের বিএ২৭৭ ফ্লাইট নিয়ে একটি ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমার সাপোর্ট বিভাগ ওই ই-মেইল পায়।

বিমানবন্দর সূত্র জানায়, প্লেনটি নিরাপদে অবতরণ করে এবং সঙ্গে সঙ্গে নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়। পরে প্লেনটি আবার হিথরোর উদ্দেশে রওয়ানা দেয়।

নিরাপত্তা প্রোটোকলের অংশ হিসেবে প্লেনটি আলাদা করে রাখা, যাত্রী ও লাগেজ তল্লাশি, অগ্নিনির্বাপণ ইঞ্জিন প্রস্তুত রাখা এবং স্নিফার ডগ ব্যবহারসহ একাধিক ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, চলতি মাসে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর মদিনা-হায়দরাবাদ ও শারজাহ-হায়দরাবাদ রুটের প্লেনকে লক্ষ্য করে একই ধরনের হুমকি ই-মেইল পাওয়া গিয়েছিল।

সে সময় মদিনা-হায়দরাবাদগামী একটি ফ্লাইটকে আহমেদাবাদ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026
img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026
img
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা Feb 07, 2026
img
পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী Feb 07, 2026
img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026