যুক্তরাজ্যে ভারতীয় যুবক গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়ায় মানব পাচার পরিষেবার বিজ্ঞাপন দেওয়ার গুরুতর অভিযোগে যুক্তরাজ্যে এক ২৯ বছর বয়সী ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (২২শে ডিসেম্বর) বার্মিংহামের হ্যান্ডসওয়ার্থ এলাকার হলিহেড রোড থেকে তাকে আটক করে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) এবং ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি একটি বড় সংগঠিত অপরাধী চক্রের সাথে জড়িত। এই চক্রটি মূলত ট্রাকে করে অবৈধভাবে অভিবাসীদের পরিবহনের কাজ করে থাকে। এনসিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, যৌথ তদন্তের অংশ হিসেবে "অবৈধ অভিবাসনে সহায়তা করার" সন্দেহে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযান চলাকালীন তার বাড়ি থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে, যা বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে।

এনসিএ-র শাখা কমান্ডার কেভিন ব্রডহেড এই অভিযানের বিষয়ে বলেন, সংগঠিত অভিবাসন অপরাধ মোকাবেলা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অপরাধী নেটওয়ার্কগুলোকে চিহ্নিত করে সেগুলো ভেঙে দিতে আমরা বদ্ধপরিকর। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের সাথে আমাদের এই যৌথ তদন্ত এখনো অব্যাহত রয়েছে।

অভিযান চলাকালীন হলিহেড রোডের ওই বাড়ি থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, তিনি অবৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। বর্তমানে তাকে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দ্রুতই তাকে নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) হতে পারে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমান ব্রিটিশ সরকার অবৈধ অভিবাসন দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত প্রায় ৫০,০০০ মানুষকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে। পাচারকারী গ্রেপ্তার এবং সাজা দেওয়ার হার গত এক বছরে প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026
img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026
img
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা Feb 07, 2026
img
পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী Feb 07, 2026
img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026