‘তৃতীয় শ্রেণির মেয়ে’ বলায় খেপলেন শাবনূর

কিছুদিন আগে এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে মোট পাঁচটি কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তবে পাঁচটি কারণের মধ্যে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে শাবনূরের নাম।

ওইসময় সালমান শাহ’র প্রেমে মজেছিলেন নাকি শাবনূর। এমনকি তাকে বিয়ে করতেও নাকি চেয়েছিলেন। ফলে নায়কের সংসারে বাড়তে থাকে অশান্তি। পরে সালমান ও তার স্ত্রী সামিরার মধ্যকার অশান্তিতে আত্মহত্যা করেছিলেন তিনি।

সম্প্রতি এমন প্রতিবেদন দিয়েছে পিবিআই।

এদিকে তাদের প্রতিবেদনটি সামনে আসার পর দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সালমান শাহ’র মা নীলা চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শাবনূর একটা তৃতীয় শ্রেণির মেয়ে, ও তো সিনেমা করে উঠে গেল। আর কী আছে ওর? নায়িকাদের কোনো স্ট্যাটাস থাকে নাকি?’

নীলা চৌধুরীর এই সাক্ষাৎকারটি সম্প্রচারের পর কথাগুলো পৌঁছে যায় শাবনূরের কাছে। এরপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।

বলেছেন, আন্টি এ ধরনের কথা বলার কোনো অধিকার রাখে না। তিনি আমার পরিবার সম্পর্কে না জেনে এভাবে কথা বলতে পারেন না। তার এই কথা দ্রুত প্রত্যাহার করতে হবে।

একসময়ের বহুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর ২৩ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের পর সালমানের তৎকালীন স্ত্রী সামিরা হক ও তার মা নীলা চৌধুরী ও চিত্রনায়িকা শাবনূর গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

তেমনই একটি বক্তব্যে শাবনূরকে ‘তৃতীয় শ্রেণির মেয়ে’ও বলেন নীলা চৌধুরী। এ কথা চরম আপত্তিকর বলে জানান শাবনূর।

শাবনূর বলেন, আন্টিকে বলবো কারও সম্পর্কে কোনো কথা বলার আগে দয়া করে খোঁজখবর নেবেন। আপনাকে শুধু বলতে চাই, আমার পরিবারের সবাইকে একনামে চেনেন। সবাই স্ব-স্ব ক্ষেত্রে ভীষণ সম্মানিত। সিনেমায় অভিনয় করতে আসা আমি শাবনূর কখনোই পারিবারিক পরিচয়টাকে সামনে আনিনি।

আমি অভিনয় করেছি, আমার মতো করে পরিচয় তৈরি করেছি। আপনাকে অনুরোধ করছি, দয়া করে খোঁজখবর নিবেন, তারপর দয়া করে কারও সম্পর্কে মন্তব্য করতে আসবেন।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
বার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026
img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026