গাইবান্ধা-৩: ঐক্যফ্রন্টের প্রার্থিতা প্রত্যাহার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত থাকা গাইবান্ধা-৩ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী অধ্যাপক ড. মইনুল হাসান সাদিক। উক্ত আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।

বৃহস্পতিবার দুপুরে ড. মইনুল হাসান সাদিক জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ড. মইনুল হাসান সাদিক অভিযোগ করে বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ভোট ডাকাতি, ভোটকেন্দ্র দখল, ব্যালট বক্স আগের রাতেই ভর্তির মহোৎসব ঘটেছে। এ কারণে এ আসনেও নির্বাচনে অংশ নেবে না বিএনপি। তাই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।

ডা. সাদিক মনোনয়নপত্র প্রত্যাহার করায় প্রার্থী থাকলো সাতজন। তারা হলেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি, ইসলামী আন্দোলনের হানিফ দেওয়ান, বাসদের (খালেকুজ্জামান) সাদেকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।

এর আগে ২০ ডিসেম্বর ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী মারা যান। ফলে এ আসনে ভোটগ্রহণ স্থগিত করে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমের প্রতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Feb 03, 2026
img
ভাইরাল হয়ে টিকটকারও আসছেন অভিনয়ে, কী বললেন জোভান? Feb 03, 2026
img
আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল: কামরান আকমল Feb 03, 2026
img
স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টায় খালিদুজ্জামানের মন্তব্য Feb 03, 2026
img
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু Feb 03, 2026
img
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Feb 03, 2026
img
কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ Feb 03, 2026
img
পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন Feb 03, 2026
img

ভরিতে ১৭৫ টাকা

এবার বাড়ল রুপার দাম Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন" Feb 03, 2026
ভারত-চীন সম্পর্ক কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র Feb 03, 2026
img
জামায়াত আমিরের বক্তব্যে সালাহউদ্দিনের কড়া প্রতিবাদ Feb 03, 2026
img

ভরিতে বাড়ল ১০৯০৬ টাকা

স্বর্ণের দামে আবারও বড় লাফ Feb 03, 2026
img
হার্ভার্ড ইউনিভার্সিটির কাছে ট্রাম্পের ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি! Feb 03, 2026
img
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান, জানাল ইসি Feb 03, 2026
img
আপিল বিভাগ থেকে বিএনপির তিন প্রার্থীর জন্য এলো সুখবর Feb 03, 2026
img
‘এর আগে সোনমকে এত সুন্দর লাগেনি’ Feb 03, 2026
img
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও কমেনি যানজট Feb 03, 2026
img
আমিরের জন্যে ঘুড়ি, গান আর বাঙালি খাবার সহ মুর্শিদাবাদে কী কী আয়োজন করলেন অরিজিৎ? Feb 03, 2026