বেকার ভাতা দিয়ে যুবকদের অপমান করবো না, বেকারদের হাতে কাজ তুলে দিবো বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির আরও বলেন, কথা দিচ্ছি, আপনাদের টাকা সব আপনাদের কাজে লাগবে। এই টাকায় হাত দেবো না, চুরি করবো না, লুন্ঠন করবো না, ব্যাংক খালি করবো না, শেয়ার মার্কেট লুন্ঠন করবো না, চাঁদা তুলবো না, দুর্নীতি করতে দিবো না। আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে। আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। আপনাদের ভোটে যদি আমাদের এই ভাইয়েরা নির্বাচিত হয়, তবে সংসদ সদস্যসহ তার পরিবারের সদস্যরা বছরে একবার তাদের নিজেরদের আয়ের হিসাব দিতে বাধ্য থাকবে। এখন বলেন, আপনারা কি আগের রাস্তায় হাটছেন, নাকি পরিবর্তনের রাস্তায় হাঁটছেন?
কেএন/এসএন