নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিএনপির ওই কর্মী।

ঘটনার শিকার ওই বিএনপি কর্মীর নাম আমির হোসেন। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনিবাসদি গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশে গাড়ি নিয়ে রওনা দেন আমির হোসেন। গাড়িটি আড়াইহাজারের বাইপাস সড়কে পৌঁছলে পেছন থেকে একটি মোটরসাইকেলে দুই অজ্ঞাত ব্যাক্তি এসে তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় চালকের আসনে বসা বিএনপি কর্মী আমির হোসেন অল্পের জন্য বেঁচে যান। পরে তিনি গাড়ি থামিয়ে দিলে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যায়। পরে আমির হোসেন আড়াইহাজার থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, 'গুলির ঘটনায় লিখিত অভিযোগ দিতে আমির হোসেন থানায় এসেছেন। আমরা তার কথা শুনছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। ঘটনার সাথে সংশ্লিষ্টদের চিহ্নিত করতে চেষ্টা করছি'।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026