৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলে গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ।

শনিবার (৩১ জানুয়ারি) সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্ক টিভিতে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন।

প্রেসিডেন্ট ভুচিচ বলেন, “অনেক সময় কিছু ঘটনা অবিশ্বাস্য মনে হলেও ইতিহাস বলে, এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও বোমা পড়ে।”

তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে অত্যন্ত জটিল ও কঠিন হিসেবে অভিহিত করে বলেন, “আমার ধারণা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হতে পারে। একই সঙ্গে আরও কিছু বড় ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে।”

সার্বিয়ান প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে। গত ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের একটি ‘বিশাল নৌবহর’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প তেহরানকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে সতর্ক করেছিলেন যে, ‘সময় ফুরিয়ে আসছে’।

ভুচিচ তার বক্তব্যে অতীতের রাজনৈতিক সংকটের উদাহরণ টেনে বলেন, প্রায়ই অভ্যন্তরীণ বা ছোট কোনো ঘটনা বড় ধরনের সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। তিনি বর্তমান সময়ে বিশ্বশান্তি বজায় রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। যদিও হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে এই হামলার আশঙ্কার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
আইনি বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে বিজয় থালাপতির শেষ সিনেমা Feb 02, 2026
img
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক Feb 02, 2026
img
চট্টগ্রামে ১৩২টি বৌদ্ধ বিহারে প্রধান উপদেষ্টার অনুদান বিতরণ Feb 02, 2026
img
ডিআর কঙ্গোতে ভূমিধসে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা Feb 02, 2026
img
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন আলকারাস Feb 02, 2026
img
শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী Feb 02, 2026