সুরের জাদুকর অরিজিৎ সিং খ্যাতির শিখরে থেকেও মাটির কাছাকাছি থাকার এক অনন্য নজির স্থাপন করলেন। তাঁর মতে, একজন শিল্পীর প্রকৃত সাফল্য মেডেল বা জনপ্রিয়তায় নয়, বরং শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়ার মধ্যেই নিহিত।
অরিজিৎ বলেন, "সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়, মানুষের মনে ছাপ ফেলে যাওয়াতেই।"
বানিজ্যিক সাফল্যের চেয়ে আবেগের সংযোগই যে তাঁর কাছে প্রধান, এই উক্তির মাধ্যমে সেটাই বুঝিয়ে দিলেন তিনি। ভক্তদের হৃদয়ে তাঁর গান যে কেন চিরস্থায়ী, তা তাঁর এই ভাবনাতেই স্পষ্ট।
কেএন/টিকে