নানা নাটকীয়তার মধ্য দিয়ে অবশেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করছে তারা। আর বিশ্বকাপ খেলতে সোমবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল। একই সঙ্গে শ্রীলঙ্কায় পা রেখেছে অস্ট্রেলিয়াও।
বিশ্বকাপ খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
আইসিসিও বেশ চাপে। বোর্ড সদস্যদের নিয়ে জরুরি মিটিংয়ে বসার খবর গণমাধ্যমে আসলেও পরে জানা যায়নি কোনো তথ্য।
এদিকে শ্রীলঙ্কায় এসে বাবর আজম-সালমান আগারা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্রাম নেবেন। আগামী ৪ ফেব্রুয়ারি পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে ওয়ার্মআপ ম্যাচ হবে।
অস্ট্রেলিয়াও শ্রীলঙ্কায় পৌঁছেছে। বিশ্বকাপের আগে সময়টা ভালো না গেলেও বিশ্ব মঞ্চে ভালো করার আশায় একবারের চ্যাম্পিয়নরা। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অজিরা।
টিকে/